সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নেপালের নতুন নোটে ভারতের তিন অঞ্চল, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮

শেয়ার করুনঃ
নেপালের নতুন নোটে ভারতের তিন অঞ্চল, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ভারতের সঙ্গে সীমান্তবিষয়ক পুরনো বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নেপালের নতুন ১০০ রুপির নোট প্রকাশকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নেপালের কেন্দ্রীয় ব্যাংক যে নোটটি প্রচলনে আনে, তাতে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে এই তিন অঞ্চলকে কেন্দ্র করে বিরোধ রয়েছে।

ভারত নোট প্রকাশের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায়। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “এই তিন অঞ্চল ভারতের অংশ। নেপালের একতরফা পদক্ষেপ ঐতিহাসিক সত্য থেকে বিচ্যুত এবং দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন।” ভারতের বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নেপালের এমন আচরণ দুই দেশের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

তবে নেপাল সরকার তাদের অবস্থানে অনড়। দেশটির দাবি—ঐতিহাসিক দলিল, সাংস্কৃতিক রীতিনীতি এবং সীমান্ত-নির্ধারণী চুক্তি অনুযায়ী এই অঞ্চলগুলো নেপালেরই। নেপালের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত নতুন নোটে রয়েছে জাতীয় ফুল গুরাসের ওয়াটারমার্ক, লুম্বিনির অশোক স্তম্ভ এবং পেছনে একশৃঙ্গ গণ্ডারের ছবি। নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে এবং ইস্যুর সাল হিসেবে উল্লেখ আছে ২০২৪।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক
নয়াদিল্লি–কাঠমান্ডু সম্পর্ক গত কয়েক বছরে ওঠানামা করলেও এর আগে ২০২০ সালে নেপালের সংসদ এই অঞ্চলের সংশোধিত মানচিত্র অনুমোদন দিলে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। ভারত তখনও নেপালের দাবি “একতরফা” হিসেবে প্রত্যাখ্যান করেছিল।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন চাপ তৈরি করছে। বিশেষ করে অরুণাচল প্রদেশ নিয়ে ভারত–চীনের বিরোধের পাশাপাশি এখন নেপালের পদক্ষেপ নয়াদিল্লির জন্য নতুন কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

নেপালভারতবিরোধ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সর্বশেষ সংবাদ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ইয়েমেনের সানা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রাণহানির ঘটনার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে

পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় প্রায় আড়াই কোটি টাকা দামের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তার বাবা। উপহার পাওয়া শিক্ষার্থীর নাম মহম্মদ তালহা। তার বাবা সামসুদ্দিন মিদ্যা একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী। শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, তালহার আগে থেকেই আবদার ছিল, পরীক্ষায় ভালো

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। শনিবার (৭ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনিস আলাসবাহি জানান, সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলের নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ম্যান্ডেট পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শেষে তাঁকে এ দায়িত্ব দিয়েছেন। প্রেসিডেন্টের মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রোববার তাঁকে সরকার গঠনের প্রয়োজনীয়

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেক অগ্রগতি’ করেছে এবং তেহরান একটি চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বাহিনী ধ্বংস করেছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা