বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬২৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতই বড় বাধা: শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিধায় নয়াদিল্লি

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:২২

শেয়ার করুনঃ
ভারতই বড় বাধা: শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিধায় নয়াদিল্লি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করছে ঢাকা। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভারত— এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা এখন দুই দেশের জটিল কূটনৈতিক টানাপোড়নের মূল চরিত্র।

একসময় ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত শেখ হাসিনা ছিলেন একজন বিপ্লবী নেতার কন্যা। ১৯৭৫ সালে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ও তিন ভাইকে হত্যার মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনে নেমে আসে গভীর ট্র্যাজেডি। সেই হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ তৈরি করলেও, পরবর্তীতে দীর্ঘ স্বৈরশাসন ও দমননীতির অভিযোগ তাকে বিতর্কের মুখে ফেলে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। ওই সহিংসতায় জাতিসংঘের হিসাব অনুযায়ী নিহত হয় ১,৪০০ মানুষ।

গণআন্দোলনের মুখে গত বছরের আগস্টে তিনি ভারতে পালিয়ে যান এবং রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন। আদালত তাঁর অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ড ঘোষণা করে। তবে এই রায় কার্যকরের সবচেয়ে বড় বাধা এখন ভারতই। কারণ বাংলাদেশ বারবার আনুষ্ঠানিক অনুরোধ পাঠালেও, ভারত তাকে ফেরত পাঠাবে কি না তা খুবই অনিশ্চিত। ভারতের আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ‘রাজনৈতিক অপরাধে’ কাউকে ফেরত না পাঠানোর সুযোগ রয়েছে। ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনায়েত মনে করেন, ভারত সম্ভবত এ যুক্তিই ব্যবহার করবে।

আরও

মধ্যপ্রাচ্য উত্তেজনা কমলেও তেলের দামে সীমিত ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্য উত্তেজনা কমলেও তেলের দামে সীমিত ঊর্ধ্বগতি
সিএনএন জানায়, হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত কান্না ও করতালিতে ভরে ওঠে। নিহত আন্দোলনকারীদের পরিবার রায়কে স্বস্তির বলে উল্লেখ করে দ্রুত কার্যকরের দাবি জানায়। অন্যদিকে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, “ভারত সবসময় ভালো বন্ধু। তারা আমার মায়ের জীবন বাঁচিয়েছে।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন করে চিঠি পাঠিয়ে তাকে ফেরত চাইছে। কিন্তু দিল্লি আপাতত নিরপেক্ষ অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা এখনো সুপ্রিম কোর্টে আপিল এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রাখেন। তাই ভারত দ্রুত সিদ্ধান্ত নেবে— এমন সম্ভাবনা কম।

বাংলাদেশভারতসম্পর্কদ্বিধায় নয়াদিল্লিশেখ হাসিনার মৃত্যুদণ্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই ইস্যু বাংলাদেশে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক স্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ভারত কোন পথে হাঁটে তার ওপর।

সূত্র: সিএনএন

আরও

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

এ সম্পর্কিত আরও পড়ুন

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

দীর্ঘ এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক, জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হচ্ছে। তাকে দেশটির অন্যতম পবিত্র ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে সমাহিত করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় খামেনি নিহত

হরমুজ প্রণালি ঘিরে ইরানকে শেষবারের মতো সতর্ক করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি ঘিরে ইরানকে শেষবারের মতো সতর্ক করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি বন্ধের কোনো উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে বলে ইরানকে সরাসরি সতর্ক করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা সহ্য করা হবে না এবং এমন পরিস্থিতি তৈরি হলে মার্কিন বাহিনী পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জেডি ভ্যান্স।

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, চলতি বছরের ‘এল নিনো’ দ্রুত শক্তিশালী হয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এ জলবায়ুগত ঘটনা শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, সামুদ্রিক তাপপ্রবাহ এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জেনেভা থেকে ৩ জুলাই এএফপির বরাতে ডব্লিউএমও জানায়,

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) তেহরান জানায়, মার্কিন বিমান হামলার জবাবে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করেছে। আইআরজিসির জরুরি সামরিক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের