সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে নয়, পরমাণু হুমকির বিরুদ্ধেই যুদ্ধ: জেডি ভ্যান্স

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:৩৮

শেয়ার করুনঃ
ইরানের সঙ্গে নয়, পরমাণু হুমকির বিরুদ্ধেই যুদ্ধ: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েনি বরং তাদের লক্ষ্য শুধুমাত্র ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা। সোমবার বার্তাসংস্থা আনাদোলু প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানে মার্কিন হামলা সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগত অভিযান। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।”

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান-এ তিনটি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে, যার মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে পেছনে ঠেলে দেওয়া হয়েছে। তার মতে, মাত্র একদিনেই ইরান অনেকটাই পিছিয়ে গেছে তাদের কর্মসূচির অগ্রগতিতে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়, তবে শর্ত হলো—ইরান পরমাণু অস্ত্র নির্মাণের পথে হাঁটবে না। কূটনৈতিক আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, তবে ইরান কখনোই আন্তরিকভাবে আলোচনায় অংশ নেয়নি বলে তিনি দাবি করেন।

আরও

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

এই প্রেক্ষাপটে ভ্যান্স যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে জানান যে, তারা স্থলযুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে ইরানের সঙ্গে একটি টেকসই সমাধান খুঁজছে যা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। বিশ্বব্যাপী তেলের পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ করা হলে তা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা আনতে পারে বলে আশঙ্কা। ভ্যান্স এই পদক্ষেপকে আত্মঘাতী বলে অভিহিত করেছেন।

গত ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়। এরপর পাল্টা জবাবে ইরানও সামরিক হামলা চালায়। যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে ইরান জাতিসংঘে অভিযোগ জানিয়ে বৈঠকের আবেদন করেছে।

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধজেডি ভ্যান্স পরমাণুইরান হামলা ২০২৫হরমুজ প্রণালী বন্ধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সবশেষে ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান পাল্টা হামলায় মার্কিন সেনাদের টার্গেট করে, তবে তা হবে ভয়াবহ ভুল এবং যুক্তরাষ্ট্র তখন পূর্ণ শক্তি দিয়ে প্রতিশোধ নেবে।

আরও

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইরানের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এখান দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের ইরানি মুদ্রা

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলোচনার ফলাফল প্রত্যাশিত না হলেও সংলাপের পথ এখনো খোলা রয়েছে। ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরে গেলে

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণ এবং নিরাপদ নৌপথ চালুর লক্ষ্যে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই ঘোষণা আসে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম বড় সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, আন্তর্জাতিক

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা, অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিনিধি দলগুলোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেও কাঙ্ক্ষিত ফল পায়নি পাকিস্তান সরকার। বিমানবন্দর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আলোচনাস্থলে নিয়ে

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা চালালেও শেষ পর্যন্ত অচলাবস্থা কাটেনি।