শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, যুক্তরাষ্ট্র যা জানলেন !

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৪৫

শেয়ার করুনঃ
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, যুক্তরাষ্ট্র যা জানলেন !
ছবি সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারত বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, তারা জানেন যে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না। বরং তারা একটি মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক সংগঠনগুলোর স্বাধীনতাকে সমর্থন করে। তাদের ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্যায়ন করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

এদিকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি ছাড়াই একটি বড় রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত উদ্বেগজনক।

আরও

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

তিনি বলেন, বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার। এমন সময়ে রাজনৈতিক সহিষ্ণুতা ও আইনের শাসন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। সেই কারণেই দলটির যাবতীয় রাজনৈতিক কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, দলটির নেতাদের বিরুদ্ধে বিচার চলমান থাকায় রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

আওয়ামী লীগ নিষিদ্ধঅন্তর্বর্তীকালীন সরকারযুক্তরাষ্ট্র প্রতিক্রিয়াভারত উদ্বেগরাজনৈতিক নিষেধাজ্ঞা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

একই দিন রাতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করে। এই পদক্ষেপে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নিয়ে জল্পনা বাড়ছে।

আরও

অধিকৃত ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

অধিকৃত ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

এ সম্পর্কিত আরও পড়ুন

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে শেখারচি বলেন, ইরানের সামরিক কৌশল শুধুমাত্র পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কোনো

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মূলত ওই অঞ্চলে মার্কিন মিত্রদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন। ট্রাম্পের বক্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে যুদ্ধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ভাষণে ট্রাম্প

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’ সাম্প্রতিক হামলায় ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির তথ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পারস্য উপসাগর অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। বিশেষভাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সম্ভাব্য সামরিক অভিযানে সহায়তার পরিকল্পনা করছে দেশটি। মঙ্গলবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে একটি বহুজাতিক জোট গঠনের

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি–এর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অ্যাডলফ হিটলারকে প্রশংসা এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, অনলাইনে প্রায় এক কোটি অনুসারী থাকা এই ধর্মীয় বক্তা এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। অস্ট্রেলিয়া