মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারত-পাক উত্তেজনার মাঝেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩ মে ২০২৫, ১৬:৪১

শেয়ার করুনঃ
ভারত-পাক উত্তেজনার মাঝেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই পাকিস্তান সফলভাবে ‘আব্দালি উইপন সিস্টেম’ নামে ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে। এই উৎক্ষেপণ ‘সিন্ধু মহড়া’র অংশ ছিল বলে জানায় ইসলামাবাদ। পাকিস্তানের এমন পদক্ষেপকে একটি ‘গুরুতর উসকানি’ হিসেবে দেখছে ভারত, যা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

পাকিস্তানের সামরিক বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ সেনাবাহিনীর প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এই সফল পরীক্ষার মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

ভারতীয় সরকারি সূত্রের অভিযোগ, পাকিস্তান নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং সীমানায় উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নেতাদের উসকানিমূলক বক্তব্যের পরিমাণ বেড়েছে বলে জানায় দিল্লি।

আরও

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক
এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাবি করেছিলেন, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। একই দিনে দেশটির প্রতিরক্ষামন্ত্রীও মন্তব্য করেন, ‘যদি কিছু ঘটার থাকে, তা ২-৩ দিনের মধ্যেই ঘটবে।’ যদিও নির্ধারিত সেই সময়সীমা পার হলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের বৈসারণে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত একতরফাভাবে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে থাকা সিন্ধু পানিচুক্তি স্থগিত ঘোষণা করে। এর পাল্টা জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়ে জানায়, তারা ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে।

ভারত সরাসরি ওই হামলার সঙ্গে সীমান্ত পারের সন্ত্রাসীদের জড়িত থাকার অভিযোগ তুললেও এ বিষয়ে এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাভারত পাকিস্তান উত্তেজনাকাশ্মীর হামলা ২০২৫
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এই পটভূমিতে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত ও অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে উভয় পক্ষের পরবর্তী কূটনৈতিক অবস্থানের ওপর।

আরও

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

সিগারেটের দামে নতুন সিদ্ধান্ত, বাড়ল নিম্নস্তরের মূল্যসীমা

সিগারেটের দামে নতুন সিদ্ধান্ত, বাড়ল নিম্নস্তরের মূল্যসীমা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

এ সম্পর্কিত আরও পড়ুন

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

যুক্তরাজ্যে ফিরে এলেও রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। সোমবার (৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে তাদের বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন ও কার্যকারিতা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন এবং নেটওয়ার্ক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের জোটে নয়াদিল্লির অন্তর্ভুক্তির বিষয়টি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি এবং বৈশ্বিক তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির এই চিত্র তুলে ধরা হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকোর একটি মানচিত্র পোস্ট করে এমন ইঙ্গিত দেন তিনি। মানচিত্রে ‘মেক্সিকো’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে তার নিচে ‘আমেরিকা’ লেখা দেখা যায়। পরে ট্রাম্পের পোস্ট করা মানচিত্রটি হোয়াইট হাউস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টেও পুনরায়

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্বব্যাপী চলমান বিশৃঙ্খলা ও জ্বালানি সংকটের জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বর্তমান সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধই মূল কারণ। বাঘেইর ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি