সোমবার, ২৫ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসরায়েলের নমনীয়তা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৪২

শেয়ার করুনঃ
ইসরায়েলের নমনীয়তা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা
যুদ্ধবিরতি

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে মিসর ও কাতার। চলতি বছরের জানুয়ারিতে চুক্তি হলেও মার্চে ইসরায়েলের হামলার মাধ্যমে তা ভঙ্গ হয়। এরপর থেকে উভয় পক্ষই নিজেদের শর্তে অনড় থাকায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা আটকে যায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কিছুটা নমনীয় হয়েছে দখলদার ইসরায়েল।  

মিসরের প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি এবং আটজন জীবিত জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ইসরায়েল এই প্রস্তাবে শুরুতে রাজি না হলেও সম্প্রতি তারা জীবিত জিম্মির সংখ্যা ১১ থেকে কমিয়ে প্রস্তাব পাঠিয়েছে মিসরের কাছে। এতে কিছুটা অগ্রগতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।  

তবে ইসরায়েলের শর্ত ছিল, যুদ্ধবিরতির প্রথম দুই সপ্তাহেই সব জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে, যেখানে হামাস বলেছে তারা ধাপে ধাপে মুক্তি দেবে এবং ১৬ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়ারও প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইসরায়েল কম সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে চায় এবং এক জিম্মির বিনিময়ে শুধু একজন যাবজ্জীবনপ্রাপ্ত বন্দিকে ছাড় দিতে চায়।  

আরও

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান
ইসরায়েল তাদের প্রস্তাবে বলেছে যুদ্ধবিরতি কার্যকর হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং অবরোধ কিছুটা শিথিল করে মানবিক সহায়তা প্রবেশে সুযোগ দেবে। তারা গাজার পূর্বের দখলকৃত স্থানে ফিরে যাবে এবং এতে গাজার মাঝামাঝি এলাকায় কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।  

হামাস প্রথম থেকেই স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। জানুয়ারির চুক্তির প্রথম ধাপে তা ছিল, কিন্তু ইসরায়েল বিশ্বাসঘাতকতা করে মার্চে হামলা চালায়। শুধুমাত্র ১৮ মার্চেই নিহত হয় চার শতাধিক গাজাবাসী, যার বেশিরভাগই সাধারণ মানুষ। এই ঘটনার পর হামাস এখন আর কোনো মৌখিক প্রতিশ্রুতিতে আস্থা রাখতে চাইছে না।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দূত আরব দেশগুলোকে জানিয়েছেন, দরকার হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দেবেন যে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালাবে।  

ইসরায়েলের নমনীয়তাযুদ্ধবিরতি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আজ শনিবার কায়রো যাচ্ছেন হামাস নেতা খলিল আল-হায়া ও তার প্রতিনিধিদল। সেখানে মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছ থেকে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করবেন তারা।  

আরও

ইরান সমঝোতা বিলম্বে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা ওয়াশিংটনের

ইরান সমঝোতা বিলম্বে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা ওয়াশিংটনের
তবে হামাস সূত্রে জানা গেছে, ইসরায়েলের অধিকাংশ শর্ত তারা মানবে না এবং খুব দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনাও নেই। তবুও আলোচনার পথ খোলা থাকায় নতুন করে সম্ভাবনার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ সংবাদ

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

নেতৃত্ব সংকটে স্থবির আওয়ামী লীগ, পদ ছাড়বেন না শেখ হাসিনা

নেতৃত্ব সংকটে স্থবির আওয়ামী লীগ, পদ ছাড়বেন না শেখ হাসিনা

ঈদ যাত্রায় চাপ বাড়লেও নেই ভোগান্তি, ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

ঈদ যাত্রায় চাপ বাড়লেও নেই ভোগান্তি, ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

এ সম্পর্কিত আরও পড়ুন

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে তেহরান স্পষ্ট করেছে, এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না। সোমবার (২৫ মে) তেহরানে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। তিনি বলেন, “আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে আমরা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছি, তবে এর অর্থ এই নয় যে চুক্তি

ইরান সমঝোতা বিলম্বে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা ওয়াশিংটনের

ইরান সমঝোতা বিলম্বে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা ওয়াশিংটনের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে দেরি হওয়ার মূল কারণ হলো তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেতে সময় লাগা। তবে ওয়াশিংটন এখনো আশাবাদী যে একটি স্থায়ী ও সুনির্দিষ্ট কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। সোমবার (২৫ মে) ভারত সফরে গিয়ে দেশটির সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে

ওবামার চুক্তির চেয়ে শক্তিশালী হবে নতুন সমঝোতা: ট্রাম্প

ওবামার চুক্তির চেয়ে শক্তিশালী হবে নতুন সমঝোতা: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে চলমান সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে তার প্রশাসন যে চুক্তির বিষয়ে আলোচনা করছে, তা হবে অত্যন্ত ‘ভালো ও যথাযথ’ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পরমাণু চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে সোমবার (২৫ মে) এ

ইরান যুদ্ধে ট্রাম্পের ‘বিজয়’ প্রশ্নের মুখে, বাড়ছে কৌশলগত ব্যর্থতার শঙ্কা

ইরান যুদ্ধে ট্রাম্পের ‘বিজয়’ প্রশ্নের মুখে, বাড়ছে কৌশলগত ব্যর্থতার শঙ্কা

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরলেও বাস্তব পরিস্থিতি সেই দাবিকে ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলছে। সামরিকভাবে যুক্তরাষ্ট্র কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় ট্রাম্পের ঘোষিত লক্ষ্যগুলো এখনো পূরণ হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়, নৌবাহিনীর বড়

ইরান ইস্যুতে চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

ইরান ইস্যুতে চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির অবসানে নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বা এমওইউ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে