প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৩৬

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আর্থিক ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার দুপুরে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
