প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:৩৯

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৪ জনে। আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারকাজ চলাকালে একের পর এক লাশ বেরিয়ে আসছে ধ্বংসস্তূপের নিচ থেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মান্দালয় অন্যতম। শহরটিতে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
