শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানে ২০২৪ সালে ৭২ আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ১৭:২০

শেয়ার করুনঃ
ইরানে ২০২৪ সালে ৭২ আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে !

২০২৪ সালে ইরানে আফগানিস্তানের ৭২ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস নিউজ এজেন্সি। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগকেই মাদক পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানা গেছে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেজেল হেসার কারাগারে আফগান নাগরিকদের বড় একটি অংশের ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়া মাশহাদ, এসফাহান, শিরাজ, ইয়াজদ এবং বান্দার কারাগারেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  

আরও

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন

ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের হার তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ইরান ১৬ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে। আর ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে ৭২ জনে পৌঁছেছে।  

মাদক পাচার ও হত্যাকাণ্ডের দায়ে সম্প্রতি দুইজন আফগান নাগরিকের ফাঁসি কার্যকর করা হয়েছে। এদের একজন আব্দুলরহমান ইশাকজাই এবং অপরজন জালাল ইসতানিকজি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফাঁসিতে প্রাপ্তবয়স্ক পুরুষ ছাড়াও নারী এবং শিশু রয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
৭২ আফগানের মৃত্যুদণ্ড
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিশ্লেষকরা বলছেন, ইরানের বিচার ব্যবস্থায় আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দ্রুত এবং কখনো কখনো প্রশ্নবিদ্ধ। মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে বারবার আওয়াজ তুললেও এ ধরনের ফাঁসির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।  

আফগান নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তালেবান সরকারের প্রতি তাদের অভিযোগ, ইরানের কাছে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারা। অন্যদিকে, আন্তর্জাতিক মহল ইরানের এ ধরনের মৃত্যুদণ্ডের সমালোচনা করে আসছে এবং এই প্রক্রিয়াকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখছে।  

ইরানের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও আফগানিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাপে এই ফাঁসির ঘটনা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো ইরানের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

সর্বশেষ সংবাদ

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, আজ থেকেই আবেদন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, আজ থেকেই আবেদন

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আর কোনো ধ্বংসযজ্ঞ চালাতে চান না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের বাসিজ বাহিনীর সাবেক কমান্ডার হোসেইন তায়েব। তাঁর মতে, মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ও তেল আবিবের প্রচেষ্টাই এখন দেশ দুটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ইরানের

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে নতুন করে সর্বাত্মক সামরিক হামলা চালানো হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে—এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য সামনে রেখে ওয়াশিংটনে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নির্বাচিত হয়েছেন। তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশি আমেরিকান রাজনীতিকরাও। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটরা। এর ফলে আগামী দুই বছর আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্প প্রশাসনকে বিরোধীদের কঠিন বাধার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বুধবার প্রকাশিত হওয়ার পর এই চিত্র উঠে