সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

এবার স্কুলে শিক্ষকদের হাতে বন্দুক দেবে যুক্তরাষ্ট্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুন ২০২২, ১৭:৪৮

শেয়ার করুনঃ
এবার স্কুলে শিক্ষকদের হাতে বন্দুক দেবে যুক্তরাষ্ট্র

একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলের মতো স্থানগুলোও। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ হারিয়েছে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীসহ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য স্টাফদের হাতে আগ্নেয়াস্ত্র তথা বন্দুক তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত উত্তর আমেরিকার এই দেশটির ওহাইও অঙ্গরাজ্য শিক্ষকদের নিরাপত্তায় তাদের হাতে বন্দুক তুলে দেওয়ার একটি আইন কার্যকর করতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

আরও

আঞ্চলিক উত্তেজনায় ইরান ত্যাগে ভারতীয়দের জরুরি নির্দেশ

আঞ্চলিক উত্তেজনায় ইরান ত্যাগে ভারতীয়দের জরুরি নির্দেশ

শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। এতে বলা হয়েছে, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের ২৪ ঘণ্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পরে তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে এবং ওহাইও অঙ্গরাজ্য এই সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে প্রস্তুত।

এই আইনের সমর্থকদের আশা, নতুন এই আইনটি কার্যকরের মাধ্যমে শিক্ষকদের সশস্ত্র করা হলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক হামলা হ্রাস পাবে এবং এতে করে প্রাণহানির ঘটনায় কমবে। তবে শিক্ষকদের ইউনিয়ন এবং অঙ্গরাজ্যটির প্রধান পুলিশ অফিসার ইউনিয়ন-সহ এই বিলের বিরোধীরা বলছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলবে।

আরও

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আলজাজিরা বলছে, টেক্সাস অঙ্গরাজ্যের উভালদের একটি স্কুলে রাইফেল নিয়ে এক কিশোরের হামলার ১০ দিন পর বিলটি চূড়ান্ত করা হয়েছে। বর্বর ওই হামলায় ১৯ জন শিশু শিক্ষার্থী-সহ দুই শিক্ষক নিহত হন।ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেওয়ার এই বিলে তিনি স্বাক্ষর করবেন এবং এটিকে আইনে পরিণত করবেন। রাজনৈতিকভাবে তিনি একজন রিপাবলিকান এবং আলোচিত বিলটি চলতি সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও’র সাধারণ পরিষদে পাস হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিলের সমর্থকরা বলছেন, নতুন এই আইনটি কার্যকর হলে স্কুলে হামলার সময় পুলিশ আসার আগেই সশস্ত্র আক্রমণকারীর মোকাবিলা করতে পারবেন স্কুলের কর্মীরা।বিলের স্পন্সর ও রিপ্রেজেন্টেটিভ সদস্য টমাস হল এক বিবৃতিতে বলেছেন, আমাদের স্কুলগুলোতে জরুরি পরিস্থিতিতে প্রতিটি সেকেন্ডের গুরুত্ব রয়েছে এবং এই আইনের মাধ্যমে সম্ভাব্য ট্র্যাজেডি বা বিপর্যয় প্রতিরোধ করা যেতে পারে।

আলজাজিরা বলছে, সশস্ত্র শিক্ষকদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং প্রতি বছর তাদেরকে আট ঘণ্টার অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।অবশ্য ওহাইও এডুকেশন অ্যাসোসিয়েশন এবং ওহাইও ফেডারেশন অব টিচার্স একটি যৌথ বিবৃতিতে দাবি করেছে, বিলটি তাড়াহুড়া করে প্রণয়ন করা হয়েছে। একইসঙ্গে বিলটিকে ঝুঁকিপূর্ণ বলেও দাবি করেছে তারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও এতে প্রাণহানির ঘটনা কিছুতেই থামছে না। গত বুধবার ওকলাহোমার তুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিবর্ষণে চারজনের মৃত্যু হয়। নিহত হয় ওই বন্দুকধারী নিজেও।

এর মাত্র সপ্তাহখানেক আগেই টেক্সাসে একটি স্কুলে ভয়াবহ হামলায় নিহত হয় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। রব এলিমেন্টারি স্কুলের ওই ঘটনায় কেঁপে ওঠে গোটা যুক্তরাষ্ট্র। এরপরই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে জোর দাবি উঠতে থাকে দেশজুড়ে।এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার বাইরে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দুইজন। পরে বন্দুকধারী নিজেও নিহত হয়েছেন।এছাড়া উইসকনসিন অঙ্গরাজ্যে একইদিন পৃথক বন্দুক হামলায় আরও দুইজন আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানিমন্ত্রীকে নিয়ে মন্তব্যে হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা

জ্বালানিমন্ত্রীকে নিয়ে মন্তব্যে হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের শেষদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

চলমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ইরানের তেল রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাম্প্রতিক এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশটির দৈনিক তেল আয় ও মোট রাজস্বে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশ্লেষণ অনুযায়ী, মার্চ ২০২৬-এ ইরান প্রতিদিন গড়ে প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ফেব্রুয়ারির ১১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। কিছু প্রতিবেদনে

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার ঘিরে গুলির ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে প্রেস সচিব ক্যারোলিন লেভিট–এর একটি মন্তব্য। অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া তার বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ইয়াহুর প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানস্থল ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে গুলির খবর প্রকাশের ঠিক আগে লেভিট সন্ধ্যার পরিবেশ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “দেওয়ার উইল বি শটস

নৈশভোজে গুলির ঘটনায় ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

নৈশভোজে গুলির ঘটনায় ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানকে ঘিরে ঘটে যাওয়া গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধ বা আন্তর্জাতিক কোনো সংঘাতের সম্পর্ক নেই। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস

হোয়াইট হাউসে ট্রাম্পের ডিনারের বাইরে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক

হোয়াইট হাউসে ট্রাম্পের ডিনারের বাইরে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোটেলের বাইরে গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির