
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৭:৪০

কলম্বিয়ায়র দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দেশটির ইকুয়েডর সীমান্তবর্তী নারিনো রাজ্যে ভারী বর্ষণ হয়। এর ফলে সৃষ্ট ভূমিধসে ২টি ভবন ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।
কলম্বিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (ইউএনজিআরডি) ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।উল্লেখ্য, ২০১৭ সালে দেশটির পুতুমায়ো প্রদেশের মোকোয়া শহরে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি