
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৭:২৮

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের সম্ভাবনাময়ী দুই তারকা মডেল আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান। তারা দুজনেই ২০১৯ সালে মিস কেরালার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী। সোমবার (১ নভেম্বর) কেরালার ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে আনসি কবীর মিস কেরালার শিরোপা জয়ী এবং অঞ্জনা শাহজাহান রানার আপ। আনসি কবীর এ বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জিতেছিলেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান একই গাড়িতে করে ফটোশুট থেকে ফিরছিলেন। হঠাৎ গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। আর সেই সাইকেলটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়।