বুধবার, ৩ জুন, ২০২৬২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

প্রযুক্তিতে দক্ষতা, যেকোনো পরিস্থিতিতে অদম্য যোগ্যতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১৭:৫০

শেয়ার করুনঃ
প্রযুক্তিতে দক্ষতা, যেকোনো পরিস্থিতিতে অদম্য যোগ্যতা

বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। শিক্ষায়, কর্মে,জীবনধারণে এই বাক্যের সত্যতা উপলব্ধি করছি প্রতিনিয়ত। পরিবার, সমাজ,রাষ্ট্র এবং সমগ্র পৃথিবীর মানুষ যেন  "প্রযুক্তি" (Technology)    নামের সোপানে চড়ে পদক্ষেপে এগিয়ে চলছে। স্বাভাবিকভাবেই কালের ধারাবাহিকতায় বিজ্ঞান অনেক দূর এগিয়েছে। প্রতিনিয়ত আবিষ্কৃত হয়েছে এমন কিছু যা হয়তো কয়েক কাল পূর্বেও মানুষ কল্পনা করেনি। বর্তমানেও আবিষ্কারের ধারা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে তাতে কোনো সন্দেহ নেই। আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা যার ইংরেজিতে Artificial Intelligent (A I) নামক অভাবনীয় প্রযুক্তির উন্নয়ন। বর্তমানেও বেশ কিছু ক্ষেত্রে আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাচ্ছি। 

এ আবিষ্কার মানুষকে প্রযুক্তিগত নির্ভরতায় ভিত্তি করেই স্বয়ংক্রিয়ভাবে সমাধান দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।এছাড়াও বর্তমানে শিক্ষার অন্যতম পর্যায় প্রযুক্তিকে ঘিরেই এগিয়ে যাচ্ছে। অফিসের নথিপত্র আজ ডিজিটাল, মোবাইল স্ক্রিনে, ল্যাপটপ,  কম্পিউটারে ভেসে থাকতে পারে। ত্রিমাত্রিক চিত্র দেখে আসলেই বিমোহিত হতে হয়। যেন একটু জায়গায় বিশাল কোনো চিত্র! দাঁড়িয়ে কিংবা  ধাপে স্থাপিত হয়েছে। ভাবতেই বেশ ভালো লাগে। তথ্য প্রযুক্তির জ্ঞান যার নেই সে ব্যক্তিও বিজ্ঞানের এসব কর্মযজ্ঞ চোখে দেখে তার দিকে আকৃষ্ট হয়। যেন, যা কিছু সুন্দর, যা কিছু নতুন সেদিকেই মানুষের ঝোঁক! 

ব্যবসায় ক্ষেত্রে অনলাইন মার্কেটপ্লেস অনন্য একটি ক্ষেত্র। গ্রাহক ঘরে বসে যেকোনো অবস্থায় তার প্রয়োজনীয় পণ্য অর্ডার করে পেতে পারেন। ব্যবসায়ী তার দক্ষতা দিয়ে ঘরে পৌঁঁছেও দিচ্ছেন। যেটিকে বহুল পরিচিত(Home Delivery) নামে । তবে সেখানে সততা স্থাপন অত্যন্ত জরুরি। সকল ক্ষেত্রেই সততা এগিয়ে নিয়ে যেতে পারে, নির্ভরতায়। উন্নয়ন দ্রুততম হতে পারে সততার মাঝেই। দুর্নীতি সর্বক্ষেত্রেই কালো অধ্যায়ের সূচনা করে। 

আরও

এআই প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি

এআই প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি
বিজ্ঞান-প্রযুক্তি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
অফিসের কর্মকাণ্ড আজ ঘরে বসে করা যায়। 

"Work from home" এই কথাটিই তার পরিচয়। তবে, অফিসে যে ব্যক্তিক সুবিধাসমূহ পাওয়া যায় ঘরে বসে সেই সকল কাজ একা এক ব্যক্তিকেই করতে হয়। বিষয়টি এমন যে, কোনো কর্মকর্তা হয়তো ইন্টারনেটের একটি বিষয়ে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে অফিসে খুব সহজেই হয়তো কাওকে পেতে পারেন। কিন্তু ঘরে বসে হয়তো সেই কাজে দক্ষ কাওকে পাওয়া যায়না। এজন্য নিজেকেই সবকিছু বুঝে করতে হচ্ছে। যার প্রযুক্তি ব্যবহারের জ্ঞান যতটা উন্নত তিনি নিজের কাজ যেমন সহজে অনলাইনে সম্পাদনা করতে পারছেন, পাশাপাশি অন্যান্য সহকর্মী যারা আছেন তাদের বোধগম্য হচ্ছেনা এমন বিষয়েও পরামর্শ প্রদান করে সাহায্য করতে পারছেন। এক্ষেত্রে প্রমাণিত হচ্ছে যিনি জানেন তিনিই এগিয়ে যাচ্ছেন এবং এগিয়ে নিচ্ছেন। জ্ঞান ই তাকে সম্পদে পরিণত করতে সক্ষম। 

শিক্ষাখাতেও ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন সম্মানিত শিক্ষকমণ্ডলী। এক্ষেত্রেও জটিলতা হল প্রযুক্তিগত জ্ঞান স্বল্পতা, ইলেকট্রনিক ডিভাইস না থাকা, ব্যবহার জ্ঞান না থাকা, কানেক্টিভিটি তথা ইন্টারনেট সংযোগের সমস্যা ইত্যাদি নানাবিধ কারণ। এ বিষয়ে কথা বলতে গেলে কেউ কেউ সরকারের দায়বদ্ধতাকে বেশি তুলে ধরেন, কেউ আবার ব্যক্তির ব্যর্থতাকে প্রমাণিত করতে বাক্য উচ্চারণ করেন। আসলে বিষয়টি সম্পূর্ণভাবেই পারস্পারিক সহযোগিতার বিষয়।

একজন দিচ্ছেন আরেকজন গ্রহণ করছেন। আবার ব্যক্তি কাজ করছেন, সরকার ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। কিন্তু মোট হিসেবে উপকৃত হচ্ছি ব্যক্তি নিজে, পাশাপাশি সমাজ ও রাষ্ট্র। যতই এর ব্যবহার বাড়বে প্রযুক্তিগত চিন্তাভাবনার ক্ষেত্র তৈরী হবে । চর্চার মাধ্যমেই দক্ষতা অর্জিত হবে।যদি বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করা হয়, শুরুর দিকে চিত্র কেমন ছিল আর এখন কেমন? 

আরও

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

Covid- 19 ছড়িয়ে পরলো চীন থেকে সারাবিশ্বে।   বাংলাদেশও সেই মহামারির শিকার হল। লক ডাউনে আস্তে আস্তে সবকিছু বন্ধ হয়ে যেতে লাগলো। বেশি বিপদে পরে গেলো দিন আনে দিন খায় এমন শ্রেণির মানুষগুলো।বন্ধ হল সকল বিদ্যাপীঠ, অফিস আদালত, বাজার, বিপণি-বিতান এমনকি যোগাযোগের জন্য যানবাহন। নির্দেশনা এলো সবাই ঘরে থাকবার। সরকার যথাসম্ভব সাহায্য পৌঁঁছে দিলো নিজ দক্ষতায়। কিন্তু এভাবে কতদিন? তাই তো আবেদন এলো দেশ চালিয়ে নিতে আমাদের কাজে ফিরতে হবে স্বাস্থ্যবিধি মেনে।তাই স্বল্প পরিসরে চলছে সবকিছু। কিন্তু সংক্রমণ  চলমান, মৃত্যু দেখছি প্রতিদিন। এ অবস্থায় লক ডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখাই দরকার, আবার অন্যান্য কার্যক্রমও দরকার। 

এক্ষেত্রে অনলাইন হতে পারে আলাদা উন্নত প্লাটফর্ম। তাই প্রযুক্তিগত জ্ঞান থাকা দরকারএছাড়াও বর্তমানে চাকরি ক্ষেত্রে Word,ExCeL, PowerPoint এর কাজে যারা দক্ষ তাদের অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। স্কুল জীবনে দেখতাম টাইপিং মেশিনে টাইপ শিখছেন চাকরি প্রত্যাশিরা। আরও কয়েক বছর পরে কম্পিউটার কিবোর্ড টাইপিং শিখছেন তারা। এভাবেই যত দিন যাচ্ছে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, আমার আপনার হাতের মোবাইল আজকে যে যোগ্যতায় এসেছে এটিও ধীরে ধীরে মোবাইল কম্পিউটারের যোগ্য হয়ে উঠেছে। ল্যাপটপে যে কাজ করা যায় তার অনেক কাজ ই মোবাইলে করা যাচ্ছে। বলতে গেলে প্রায় সবই করা যাচ্ছে। ন্যানোটেকনোলজির এগিয়ে যাওয়া মাইক্রোচিপের উন্নয়ন এসব কর্মকাণ্ডের নেপথ্যে কারণ   । 

যেকোনো কাজের ক্ষেত্রেই যিনি জানেন আর যিনি জানেন না তাদের মাঝে বিরাট পার্থক্য দেখা যায়। প্রযুক্তিগত কাজ নারী পুরুষ হিসেবে বিবেচনা করা অজ্ঞতার শামিল। আগ্রহ থেকেই মানুষ যেকোনো কাজ করতে শিখে যায়। যেমন উদাহরণ দিলে বলা যায়, যারা বর্তমানে চাকরিতে আছেন, বয়োজ্যেষ্ঠ তাদের অনেকেই স্পার্টফোনের অভ্যন্তরীণ ফাংশনই ঠিকভাবে আয়ত্ত করতে পারছেন না। যেন শিখতেও একটা আলাদা চাপ অনুভব করেন। কিন্তু তারাও বাধ্য হয়ে অফিসে অনলাইন ভিত্তিক কাজগুলো করে থাকেন। দক্ষতা আস্তে আস্তে অর্জিত হবে এবং হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভিশন ২০২১ অনেক আগেই ঘোষণা করেছেন।সেই লক্ষ্যে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। বিটিআরসির কর্মকাণ্ডের ফলাফল হিসেবে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে আজ বাংলাদেশ ৪জি সুবিধা পাচ্ছে যা উন্নততর হচ্ছে প্রতিনিয়ত।এলাকাভিত্তিক তারতম্য হচ্ছে এটিও সত্য কিন্তু সেই সমস্যা নিরসনে কার্যক্রম অব্যাহত আছে। 

বর্তমানে সংকটময় পরিস্থিতিতে অফিসের কার্যক্রম এবং শিক্ষা-কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য প্রত্যেকের প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা থাকা দরকার। যিনি জ্ঞান রাখেন তিনি কার্যক্রমে অংশ নিয়ে নিজেকে আরও অভিজ্ঞ করে তুলছেন। আমি আপনি যদি সেই কার্যক্রমে অংশ নিতে পারি তবে আমরাও সমান ফলাফল গ্রহণ করে সফল হতে পারি। প্রযুক্তিগত জ্ঞান লাভের আগ্রহ গড়ে তুলতে হবে। তথ্য জানা নাগরিকদের অধিকার।বিজ্ঞান ও প্রযুক্তি সবার জন্য। প্রত্যেকেই এর আওতাভুক্ত।নতুন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শপথ নিয়ে শেষ করছি, "প্রযুক্তির জ্ঞান রাখবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব। "

লেখক : আসিফ মাহমুদ আমিন 

বাংলা বিভাগ (স্নাতক পর্যায়)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সর্বশেষ সংবাদ

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আদালতে শুনানি

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আদালতে শুনানি

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

ইসলামে পর্দা নারীর মর্যাদা ও নিরাপত্তার ঢাল

ইসলামে পর্দা নারীর মর্যাদা ও নিরাপত্তার ঢাল

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, অত:পর ...

সিরাজগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, অত:পর ...

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

প্রযুক্তির অগ্রগতির ফলে দেশে নারী শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, অনলাইন ক্লাস, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এখন নারীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থীও মূলধারায় ফিরতে পারছেন। শিক্ষাবিদদের মতে, প্রযুক্তির ব্যবহার নারী শিক্ষাকে আরও সহজ, গতিশীল ও সময়োপযোগী করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মেয়েদের

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে দ্রুত পরিবর্তিত হচ্ছে সমাজব্যবস্থা ও মানুষের দৈনন্দিন জীবন। তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এনেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মোবাইল ইন্টারনেট, অনলাইন শিক্ষা ও ডিজিটাল লেনদেন মানুষের সময় ও খরচ কমিয়ে এনেছে। গ্রামাঞ্চলেও প্রযুক্তির প্রসার ঘটায় কৃষি, উদ্যোক্তা কার্যক্রম ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি সমাজকে আরও সংযুক্ত, স্বচ্ছ ও

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি দ্রুত এগিয়ে গেলেও উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি খাত এখনও নানা কাঠামোগত সীমাবদ্ধতার মুখে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ মানবসম্পদের ঘাটতি, গবেষণায় বিনিয়োগ কম থাকা এবং নীতিগত সমন্বয়ের অভাব প্রযুক্তি খাতের উন্নয়নের বড় বাধা হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা জরুরি। এখনো অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক প্রযুক্তি শিক্ষা সীমিত, ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

ডিজিটাল রূপান্তরের যুগে প্রবেশ করলেও প্রযুক্তি খাতে বাংলাদেশ এখনও নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নীতি সহায়তা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করা গেলে আগামী দশকে প্রযুক্তি খাত দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে। সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের ধারাবাহিকতায় সফটওয়্যার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ এবং আইটি সেবাখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ

এআই প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি

এআই প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করলেও এর অপব্যবহারের ফলে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ। বিশেষ করে সাইবার জালিয়াতি, পরিচয় চুরি, ভুয়া ভিডিও তৈরি এবং অনলাইন প্রতারণা এখন নতুন মাত্রা পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা এখন এআই ব্যবহার করে বাস্তবসম্মত ভুয়া কণ্ঠস্বর, ছবি ও ভিডিও তৈরি করছে, যা সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা