প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৫৩

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোডে বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে ওপেনএআই। নতুন এই সংস্করণে যুক্ত হচ্ছে ‘জিপিটি-লাইভ-ওয়ান’ এবং ‘জিপিটি-লাইভ-ওয়ান মিনি’ নামে দুটি উন্নত ভয়েস মডেল, যা মানুষের মতো আরও স্বাভাবিক, দ্রুত ও সাবলীলভাবে কথোপকথনের অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
