মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬২৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আশায় ভারতীয়দের তড়িঘড়ি সিজার করাচ্ছেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৩৪

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আশায় ভারতীয়দের তড়িঘড়ি সিজার করাচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) বন্ধ হতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারির পর থেকে নতুন এই আইন কার্যকর হলে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আর কোনো শিশু পাবে না, যদি তার বাবা-মা নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন। তবে আদালতের নির্দেশে এই সিদ্ধান্ত ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্ত সাময়িক হলেও অভিবাসী সম্প্রদায়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু ভারতীয় দম্পতি সন্তান জন্ম দেওয়ার জন্য তড়িঘড়ি করে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছেন। নিউ জার্সির চিকিৎসক ড. এস ডি রামা জানিয়েছেন, ৮-৯ মাসের গর্ভবতী নারীরা সিজারিয়ান ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ৭ মাসের গর্ভবতী কয়েকজন নারীও আগেভাগে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করছেন। তাদের একমাত্র লক্ষ্য সন্তানের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করা।  

আরও

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

এ নিয়ে টেক্সাসের চিকিৎসক ড. এস জি মুখালা জানিয়েছেন, আগেভাগে সন্তান জন্ম দেওয়া মা ও শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে শিশুর ফুসফুস, ওজন এবং স্নায়ুর সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। তারপরও অনেক অভিভাবক এই ঝুঁকি নিচ্ছেন। কারণ তাদের মতে, সন্তান নাগরিকত্ব পেলে পরিবারকে স্থায়িত্ব দেওয়া যাবে।  

অনেক ভারতীয় অভিবাসী দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকেই সন্তানকে নাগরিকত্বের একমাত্র উপায় হিসেবে দেখছেন। এক গর্ভবতী নারী বলেন, 'আমরা ছয় বছর ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় আছি। এই নতুন আইন আমাদের ভবিষ্যৎ নিয়ে আরও বড় অনিশ্চয়তা তৈরি করেছে।'  

আরও

ডোনাল্ড ট্রাম্প
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০ ফেব্রুয়ারি আইন কার্যকর হওয়ার আগে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নিশ্চিত করার জন্য দম্পতিরা মরিয়া হয়ে উঠেছেন। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি শুধু সন্তান ও মায়ের স্বাস্থ্যের জন্য নয়, পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে।  

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছে। সমালোচকেরা বলছেন, এই আইন অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক। আদালতের সাময়িক স্থগিতাদেশ পরিস্থিতি কিছুটা সহজ করলেও ভবিষ্যতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে উদ্বেগ কাটছে না।  

বিশেষজ্ঞরা মনে করছেন, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে যুক্তরাষ্ট্রে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে একটি বড় ধাক্কা আসবে। ভবিষ্যতে যারা স্থায়ী বসবাসের স্বপ্ন নিয়ে আসেন, তাদের জন্য এটি আরও কঠিন বাস্তবতা তৈরি করবে।  

অভিবাসন আইন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে অভিবাসীদের মধ্যে তৈরি হবে আরও অনিশ্চয়তা ও সামাজিক অস্থিরতা।  

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

এ সম্পর্কিত আরও পড়ুন

হুতি হামলা মোকাবিলায় সৌদি আরবে সামরিক বিমান পাঠাল যুক্তরাজ্য

হুতি হামলা মোকাবিলায় সৌদি আরবে সামরিক বিমান পাঠাল যুক্তরাজ্য

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম জানান, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের বিমানটি ইতিমধ্যে ১৪টি সামরিক অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

ইসরায়েলের নতুন নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক ও দ্বৈত নাগরিকত্বধারী পাইলট এবং কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন সূত্রে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলগামী ফ্লাইটে নির্দিষ্ট কয়েকটি দেশের ক্রুদের না পাঠানোর শর্ত মেনে নিতে সম্মত হয়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

সংঘাত অবসানে ইরানের দেওয়া সাতটি শর্তের কিছু অংশ যুক্তরাষ্ট্র মেনে নিলেও ওয়াশিংটনের সামগ্রিক জবাবকে ‘অপর্যাপ্ত’ বলে বর্ণনা করেছে তেহরান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সমঝোতার পথ এখনও অনিশ্চিত রয়ে গেছে। সোমবার (১২ অক্টোবর) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়। রোববার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি জোট বাহিনী। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পদযাত্রা, দিল্লিতে কড়া নিরাপত্তা

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পদযাত্রা, দিল্লিতে কড়া নিরাপত্তা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলোর পদযাত্রা ঘোষণাকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, ধৌলা কুয়াঁ ফ্লাইওভার, মান্ডি হাউস, ঝান্ডেওয়ালান, পঞ্চকুয়াঁ, কনট প্লেস, প্যাটেল চক, লোদি