
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬

রাজধানীতে ঘরে ঘরে বাড়ছে জ্বরের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, মার্চ-এপ্রিল এবং আগস্ট-সেপ্টেম্বরে সাধারণত ভাইরাসের প্রকোপ বাড়ে। এবার ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, মামসসহ বিভিন্ন ভাইরাস একই সময়ে ছড়াচ্ছে। এর মধ্যে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রধান কারণ। ইনফ্লুয়েঞ্জার টাইপ-এ আক্রান্তও বাড়ছে। গণপরিবহন, স্কুল-কলেজ ও জনসমাগমের স্থানে হাঁচি-কাশির মাধ্যমে ঘনবসতিপূর্ণ ঢাকায় দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে।
