সোমবার, ৮ জুন, ২০২৬২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

সৈয়দ বশির আহম্মেদ
সৈয়দ বশির আহম্মেদ পিরোজপুর , জেলা প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৯:১৯

শেয়ার করুনঃ
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। পর্যাপ্ত কক্ষ না থাকায় বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুইজন চিকিৎসক। এতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মানসম্মত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের একটি ছোট কক্ষে পাশাপাশি বসে রোগী দেখছেন দুইজন চিকিৎসক। কক্ষটিতে রোগী ও স্বজনদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। একই সময়ে দুইজন রোগীর সমস্যা শোনার কারণে তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। বিশেষ করে নারী রোগীরা তাদের ব্যক্তিগত সমস্যার কথা চিকিৎসকের কাছে খোলামেলা বলতে দ্বিধাবোধ করছেন।

চিকিৎসা নিতে আসা রোগী পারুল বেগম বলেন, “একই রুমে দুইজন ডাক্তার আর অনেক মানুষ থাকায় নিজের সমস্যার কথা ঠিকমতো বলা যায় না। মনে হয় চারপাশের সবাই শুনছে।”

আরও

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ
এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার জানান, চিকিৎসকের সংখ্যা আগের তুলনায় বাড়লেও অবকাঠামোগত সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পুরনো একটি অস্থায়ী ভবনে ঝুঁকি নিয়েই সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, অনেক কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এই সংকট তৈরি হয়েছে। চিকিৎসকদের সদিচ্ছা থাকা সত্ত্বেও জায়গার অভাবে রোগীদের পর্যাপ্ত প্রাইভেসি দেওয়া সম্ভব হচ্ছে না। একই কক্ষে দুইজন চিকিৎসক বসে রোগী দেখা আদর্শ পরিস্থিতি নয়, কিন্তু সেবা চালু রাখতে বাধ্য হয়েই এভাবে কাজ করতে হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন মেডিকেল অফিসার কর্মরত আছেন। তবে ভবন সংকটের কারণে অনেক জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না এবং বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর প্রায় ১৮ বছর আগে হাসপাতাল ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। ২০০৮ সালে টেন্ডারের মাধ্যমে নতুন ভবনের কাজ শুরু হলেও নানা অনিয়মের অভিযোগে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেব্যাহত চিকিৎসা সেবা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করে কক্ষ সংখ্যা বাড়ানো হোক, যাতে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পেতে পারে।

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

সর্বশেষ সংবাদ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৮, ব্যাপক ধ্বংস

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৮, ব্যাপক ধ্বংস

আপিল বিভাগে জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত

আপিল বিভাগে জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত

ইউনূসসহ পাঁচ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

ইউনূসসহ পাঁচ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেনে মুখর ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেনে মুখর ইসরায়েল

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে পাল্টা হামলা ইসরায়েলের

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে পাল্টা হামলা ইসরায়েলের

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬১৬ জন সন্দেহভাজন হাম রোগী। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, হামে আক্রান্ত হয়ে এবং সন্দেহজনক হাম রোগে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও

ইনফ্লুয়েঞ্জা ডি নিয়ে বৈশ্বিক সতর্কতা, মহামারির আশঙ্কা

ইনফ্লুয়েঞ্জা ডি নিয়ে বৈশ্বিক সতর্কতা, মহামারির আশঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) নতুন ও অপরিচিত এক ভাইরাস ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ নিয়ে বিশ্বজুড়ে সম্ভাব্য মহামারির আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ইনফ্লুয়েঞ্জা গোত্রের এই ভাইরাস সাধারণ সর্দি-কাশির অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি সংক্রামক এবং দ্রুত তার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করতে সক্ষম। বিশেষজ্ঞরা জানান, বিশ্ববাসী দীর্ঘদিন ধরে ইনফ্লুয়েঞ্জা ‘এ’ ও ‘বি’ ভাইরাস সম্পর্কে অবগত থাকলেও নতুন এই ‘ডি’ ধরনটি সম্পূর্ণ নতুন উদ্বেগের কারণ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে