
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আবারও বিশেষ হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
