বুধবার, ৮ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে ব্যাপক দুর্নীতির অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ২:১০

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে ব্যাপক দুর্নীতির অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওজনে কম দেওয়ার পাশাপাশি নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ করেছেন রোগীরা। এ ছাড়া যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে তারা খাবার সরবরাহ না করে অন্য ব্যক্তি এ কাজে নিয়োজিত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহের দায়িত্ব পেয়েছিল শহরের পৌরসভার মার্কেটের মেসার্স আবেদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু গত জানুয়ারি থেকে হাসপাতালে খাবার সরবরাহ করছেন শিবম এন্টারপ্রাইজের সত্বাধিকারী জয়বিন্দু ধর নামের এক ব্যক্তি। 

হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানান, রোগীদের সকালের নাশতায় নিম্নমানের পাউরুটি (বন), ছোটো দুটি কলা ও একটি সেদ্ধ ডিম। দুপুর ও রাতে চিকন চালের বদলে রোগীদের খাওয়ানো হয় মোটা ও নিন্মমানের চাল, পাতলা ঢাল। দুই বেলা খাবারের প্লেটে নামে মাত্র মাংস, মাছ, আলু থাকছে প্লেটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন জনপ্রতি রোগীর জন্য সরকারিভাবে ১৭৫টাকা বরাদ্দ রয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী দেখা যায়, সপ্তাহে সাতদিন সকালের নাশতায় রোগীদের প্রত্যেকের জন্য বরাদ্দ ১০০ গ্রাম পাউরুটি (বন), দুটি কলা ও একটি সেদ্ধ ডিম। বিশেষ দিন ছাড়া সপ্তাহে প্রতিদিন দুপুর ও রাতে ৩০ গ্রাম ডাল, সপ্তাহে শনি, সোম, বুধ ও শুক্রবারে ২০০ গ্রাম ওজনের মাছ এবং সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ১৭৫ গ্রাম মাংস দেওয়ার নির্দেশনা থাকলেও ১২০ গ্রামের এক টুকরো মাছ এবং ১২০ থেকে ১৩০ গ্রাম ওজনের মাংস দেওয়া হচ্ছে। প্রতিদিন দুপুর ও রাতে প্রত্যেক রোগীদের জন্য ২৫০ গ্রাম আলু বরাদ্দ থাকলেও দরপত্রে উল্লিখিত নির্দেশনা উপেক্ষা করে খাবার সরবরাহের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা দিচ্ছেন ১০-২০ গ্রাম।

আরও

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

সরজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সুরুক আলী (৬০) নামে এক বয়োবৃদ্ধ রোগী দুপুরের খাবার খেতে বসে অধিকাংশ খাবারই ফেলে দিচ্ছেন। খাবার কেন ফেলে দিচ্ছেন জিজ্ঞেস করতেই বললেন, মোটা চালের ভাত, দুর্গন্ধ তাই খেতে পারছি না।

মহিলা ওয়ার্ডের রোগী সালমা বেগম জানান, সকালে ১টি গোল বনরুটি (গোল পাউরুটি) আর দুটি কলা দেওয়া হয়। দুপুর ২টায় দুপুরের খাবার ও বিকেল পাঁচটায় রাতে নিম্নমানের খাবার দেওয়া হয়। নামে মাত্র মাংস-মাছ, পাতলা ঢাল থাকে প্লেটে।

স্বাস্থ্য কমপ্লেক্স
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

সরজমিনে গিয়ে দেখা যায়, দুপুর-রাতে রোগীদের নিম্নমানের খাবার এবং সকালে নিম্নমানের নাশতা সরবরাহ করছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।

 বিশেষ করে গত ২৬ আগস্ট স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে বাবুর্চির সামনে সরজমিনে চাল, ঢাল, মাংস, আলু, পেয়াজ-রসুন, তেল ওজন করে ভর্তিকৃত রোগীর সংখ্যা হিসেব করে ডায়েট চার্ট অনুযায়ী অর্ধেক কম পাওয়া যায়। স্বাস্থ্য কমপ্লেক্সর ভর্তি রেজিস্ট্রারের খাতায় চলতি মাসের ১৪ আগস্ট ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল ৪১জন। ডায়েট চার্ট অনুযায়ী ওইদিন রোগীদের চাল বরাদ্দ ছিল ১৪.৩৫ কেজি, মুসুরি ঢাল ১.২৩ কেজি, মাছ ৮ কেজি ২০০ গ্রাম, তেল ২.৫ লিটার, আলু ১০ কেজি ২০০ গ্রাম, পিয়াজ-রসুন ২ কেজি ৯১ গ্রাম। 

কিন্তু ওইদিন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত খাদ্য রিসিভকারী এক নার্সের স্বাক্ষরিত কাগজে দেখা যায়, রান্না ঘরে হামিদ নামের ব্যক্তিটি রোগীদের দুই বেলা রান্নার জন্য ৪ কেজি চাল, ৩০০ গ্রাম ঢাল, ৫ কেজি ৫০০ গ্রাম মাছ, এক লিটার তেল, ৮ কেজি আলু এবং ১কেজি ১২ গ্রাম পিয়াজ-রসুন সরবরাহ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ১৫ আগস্ট ভর্তি রেজিস্ট্রারের খাতার তথ্য অনুযায়ী মোট রোগী ছিলেন ৩৮জন। দরপত্র অনুয়ায়ী ওইদিন রোগীদের জন্য ১৩ কেজি ৩০০ গ্রাম চাল বরাদ্দ থাকার কথা ছিল, দেওয়া হয় সাত কেজি চাল, ১.১৪ কেজি মুসুরি ঢাল বরাদ্দ থাকার কথা ছিল, দেওয়া হয় ৩০০ গ্রাম। ৬.৬৫ কেজি মাংস বরাদ্দ থাকার কথা ছিল, দেওয়া হয় ৫.৪০ কেজি। তেল ১.৯ লিটার বরাদ্দ দেওয়ার কথা ছিল, দেওয়া হয় ৯০০ মিলি। আলু ৯ কেজি ৫০০ গ্রাম বরাদ্দ দেওয়ার কথা ছিল, দেওয়া হয় ৪ কেজি। 

পিয়াজ-রসুন বরাদ্দ ছিল ১কেজি ৯৩৮ গ্রাম, দেওয়া হয় ১ কেজি ১০০ গ্রাম। ১৬ আগস্ট ভর্তিকৃত রোগী ছিলেন ৩৩জন। ডায়েট চার্ট অনুযায়ী ওইদিন রোগীদের জন্য ১১ কেজি ৫০০ গ্রাম চাল বরাদ্দ থাকার কথা ছিল, দেওয়া হয় ৬ কেজি চাল। মুসুরি ঢাল বরাদ্দ ছিল ৯৯০ গ্রাম, দেওয়া হয় ৩০০ গ্রাম। ৬ কেজি ৬০০ গ্রাম মাছ বরাদ্দ ছিল, দেওয়া হয় ৫ কেজি। তেল ১.৬৫ লিটার বরাদ্দ দেওয়ার কথা ছিল, দেওয়া হয় ০.৯ লিটার। আলু ৯ কেজি ৫০০ গ্রাম বরাদ্দ দেওয়ার কথা ছিল, দেওয়া হয় ৪ কেজি। পিয়াজ-রসুন বরাদ্দ ছিল ১কেজি ৬৮৩ গ্রাম, দেওয়া হয় ১ কেজি। ১৭ আগস্ট ভর্তিকৃত রোগী ছিলেন ৪২জন। ডায়েট চার্ট অনুযায়ী ওইদিন রোগীদের জন্য ১৪ কেজি ৭০০ গ্রাম চাল বরাদ্দ ছিল, দেওয়া হয় ৮কেজি চাল, মুসুরি ঢাল বরাদ্দ ছিল ২ কেজি ১০০ গ্রাম, দেওয়া হয় ৩০০ গ্রাম। মাংস রবাদ্দ ছিল ৭কেজি ৩৫০, দেওয়া হয় ৩ কেজি ৫০০ গ্রাম। আলু বরাদ্দ ছিল ১০ কেজি ৫০০ গ্রাম, দেওয়া হয় ৪ কেজি। 

পেয়াজ-রসুন বরাদ্দ ছিল ২কেজি ১৪২ গ্রাম, দেওয়া হয় ১কেজি। ১৮ আগস্ট ভর্তিকৃত রোগী ছিলেন ৩৪জন। ডায়েট চার্ট অনুযায়ী ওইদিন রোগীদের জন্য ১১ কেজি ৯০০ গ্রাম চাল বরাদ্দ ছিল, দেওয়া হয় ৬কেজি। মুসুরি ঢাল ১কেজি ৭০০ গ্রাম বরাদ্দ ছিল দেওয়া হয় ৩০০ গ্রাম। মাংস বরাদ্দ ছিল ৫কেজি ৯৫০ গ্রাম, দেওয়া হয় ৩ কেজি ৩০০ গ্রাম। আলু বরাদ্দ ছিল ৮ কেজি ৫০০ গ্রাম, দেওয়া হয় ৫ কেজি ৩০০ গ্রাম। পেয়াজ-রসুন বরাদ্দ ছিল ১কেজি ৭৩৪  গ্রাম, দেওয়া হয় ১কেজি ১২ গ্রাম।

১৯ আগস্ট ভর্তিকৃত রোগী ছিলেন ৩৯জন। ডায়েট চার্ট অনুযায়ী ওইদিন রোগীদের জন্য ১৩ কেজি ৬৫০ গ্রাম চাল বরাদ্দ ছিল, দেওয়া হয় ৯ কেজি ৫০০ গ্রাম। ঢাল ১কেজি ১৭০ গ্রাম বরাদ্দ ছিল, দেওয়া হয় ৬০০ গ্রাম। আলু বরাদ্দ ছিল ৯কেজি ৭৫০ গ্রাম, দেওয়া হয় ৫ কেজি ৫০০ গ্রাম। 

পেয়াজ বরাদ্দ ছিল ১কেজি ৯০০ গ্রাম বরাদ্দ ছিল, দেওয়া ১কেজি। তেল বরাদ্দ ছিল ১.৯৫ লিটার, দেওয়া হয় ১ লিটার। মাছ বরাদ্দ ছিল ৭ কেজি ৮০০ গ্রাম, দেওয়া হয় ৭ কেজি। ২২ আগস্ট ভর্তিকৃত রোগী ছিলেন ৬০জন। ডায়েট চার্ট অনুযায়ী ওইদিন রোগীদের জন্য বরাদ্দকৃত চাল ছিল ২১ কেজি, দেওয়া হয় ১০ কেজি। ঢাল বরাদ্দ ছিল ১ কেজি ৮০০ গ্রাম, দেওয়া হয় ১কেজি। আলু বরাদ্দ ছিল ১৫ কেজি, দেওয়া হয় ৬ কেজি। মাংস বরাদ্দ ছিল ১০ কেজি ৫০০ গ্রাম, দেওয়া হয় ৮ কেজি। পেয়াজ-রসুন বরাদ্দ ছিল ৩কেজি ৬০ গ্রাম, দেওয়া হয় ১কেজি ৬০০ গ্রাম। তেল বরাদ্দ ছিল ৩ লিটার, দেওয়া হয় ২ লিটার। 

এছাড়া ২৩, ২৪, ২৫ এবং ২৬ তারিখের ভর্তি রেজিস্ট্রারের তথ্যেও দেখা যায় ডায়েট চার্ট অনুযায়ী ওইদিনগুলোতে ভর্তিকৃত রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম করেছে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিদিন নার্স সুপার ভাইজারের উপস্থিতিতে সরবরাহকৃত মালামাল রান্নার জন্য প্রস্তুতির কথা বলা হলেও তা নিয়মিত করা হয় কিনা প্রশ্ন থেকে যায়। বা প্রতিদিন নার্স কর্তৃক মাল রিসিভ করা হলে ওজনে কম বা এতো অনিয়ম-দুর্নীতি হয় এর দায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এড়াতে পারেন না। সংশ্লিষ্ট ঠিকাদার তাঁর লোকজন ইচ্ছামাফিক পণ্য সরবরাহ করা নিয়ে রোগীসহ স্থানীয়দের মাঝে মিশ্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দরপত্রে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ধরা হয়েছে ৩৯০ টাকা, মাছের দাম কেজি হিসেবে ধরা হয়েছে ৩৭০ টাকা, চালের দাম কেজি হিসেবে ধরা হয়েছে ৬০ টাকা, ডালের দাম কেজি হিসেবে ধরা হয়েছে ১১০টাকা, সয়াবিন তেলের দাম লিটার প্রতি ধরা হয়েছে ১৭০ টাকা, কেজি প্রতি পেয়াজের দাম ধরা হয়েছে ১০০ টাকা, রসুনের দাম ধরা হয়েছে ১৮০ টাকা, লাইনের গ্যাস থাকার পরও কয়েল লাকড়ির দাম কেজি হিসেবে ধরা হয়েছে ২৮ টাকা, একটি পাউরুটির (বন) দাম ধরা হয়েছে ২০টাকা, দুটি কলার দাম পনেরা টাকা, একটি ডিমের দাম ধরা হয়েছে ১৫ টাকা। 

বাজার দরের তুলনায় সিংহভাগ পণ্যের দাম দরপত্রে বেশি নেয়ারও পরও খাবারের ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের বরাদ্দের চেয়েও কম খাবার সরবরাহ করায় একদিকে যেমন রোগীদের কষ্ট হচ্ছে অন্যদিকে সরকারের লোকসানও হচ্ছে।

হাসপাতালের অফিস এবং বাবুর্চি সুত্রে জানা যায়, সকালের নাশতা, সবজি, মাছ, মাংস, মসলা, পেয়াজ-রসুনসহ খাবারের সকল পণ্য এখন হাসপাতালে পৌছে দিচ্ছেন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারি হামিদ মিয়া নামের এক ব্যক্তি। 

এ ব্যাপারে মুঠোফোনে আলাপ হয় হাসপাতালে বাজার পৌছে দেয়া হামিদ মিয়া নামের এক ব্যক্তির সাথে। তিনি বলেন, আমি সকল বাজার প্রতিদিন হাসপাতালে পৌছে দিচ্ছি কথা সত্য। তবে টেন্ডার পাওয়া আবেদ এন্টারপ্রাইজের কাছ থেকে কয়েক মাস আগে এই টেন্ডার কিনেছেন শহরের বই বিপনীর জয়বিন্দু ধর। তিনি এখন হাসপাতালে রোগীদের সকল খাবার সরবরাহ করছেন। কত টাকা দিয়ে কবে টেন্ডার কিনেছেন জানতে চাইলে তিনি বলেন বই বিপনীতে যোগাযোগ করলে বিস্তারিত সব জানতে পারবেন। 

ওজনে কম এবং অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারি হামিদ মিয়া বলেন, ডায়েট চার্ট অনুযায়ী সব খাবার দেওয়া হয়। সরজমিনে রান্নাঘরে বাবুর্চির সামনে খাবারের পন্য মেপে ওজনে কম পাওয়া গেছে প্রশ্ন করলে তিনি বলেন, এটা বাবুর্চি এবং সহকারীর দোষ। ওরা রোগীদের কম খাইয়ে সন্ধার সময় সবকিছু নিয়ে যায়। আপনি সন্ধার সময় হাসপাতালে আসলে দেখতে পারবেন। তিনি আরও বলেন, সাজ্জাদ স্যারসহ অফিসের নুরে আলম কয়েছ ভাই বলেছেন মালগুলো শিউলী বুঝে রাখতে। আমি মাল তাকে বুঝিয়ে দেই। 

এবিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীকে জয়বিন্দু ধর বলেন, গত জানুয়ারি থেকে আমি হাসপাতালে রোগীদের সকল খাবার সাপ্লাই দেই। টেন্ডার কার নামে জানতে চাইলে তিনি বলেন, আবেদ এন্টারপ্রাইজের নামে, তবে আমার সিগনেচারকে ভ্যারিফাইড করে আমাকে অথোরাইজ দিয়েছে আবেদ এন্টারপ্রাইজ, যাতে আমি খাবারের বিল তুলতে পারি। এটার লিখিত কোনো ডকুমেন্ট আছে কিনা বা এটার বৈধতা কতটুকু জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে না এবং ওজনে কম, খাবারে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে প্রশ্ন করলে জয়বিন্দু ধর বলেন, আমি আবেদ এন্টারপ্রাইজের পক্ষে মাল সাপ্লাই দেই। যে ছেলেটা হাসপাতালে খাবার পৌছায় সে যথাযথভাবে সরবাহ করছে কিনা তার সাথে আলাপ করে দেখবো। আমি সন্ধায় আপনার সাথে সরাসরি দেখা করে বিস্তারিত আলাপ করবো, আমার বই বিপনীতে একবার আসলে আরও কিছু কথা বলতে চাই। 

এ ব্যাপারে জানতে চাইলে বাবুর্চিরশিউলী রানি বলেন, রান্নার জন্য সরবাহকৃত বাজারগুলো বুঝে রাখার দায়িত্ব আমার না। শুধুমাত্র আমি রান্না করার দায়িত্বে আছি। প্রতিদিন আমাকে হামিদ ও ঠিকাদাদের লোকজন যখন যা দেন তাই আমরা রান্না করি। তবে হামিদের কাছ থেকে গত মাস থেকে মালগুলো প্রতিদিন রিসিভ করেন হাসপাতালের ইনচার্জে থাকা একজন নার্স। গত ১৪ আগস্ট থেকে থেকে আমি একটি খাতায় প্রতিদিনের বাজারের হিসেব লিখে রাখি। এখানে নার্সের স্বাক্ষরও থাকে। চাইলে প্রমাণও দেখতে পারেন। তবে ২৭ আগস্ট কোনো নার্স মাল রিসিভ করেননি। 

আর আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। প্রয়োজনে হাসপাতালের সিসি ক্যামেরাগুলো চেক করে দেখতে পারবেন। আর আপনারাই তো সরজমিনে মালগুলো ওজন করে কম পেলেন। মাল রিসিভকারী কর্তব্যরত নার্সের স্বাক্ষরিত হিসেব এবং ডায়েট চার্ট মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন আমাকে মালগুলো কম দেওয়া হয়। আমি যা পাই তাই রান্না করি। এসব বিষয়ে জানতে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান আবেদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আবেদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

নিম্নমানের নাশতা, খাবারে ওজনে কমসহ নানা অনিয়মের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, খাবারের টেন্ডারটি গত অর্থবছরে আবেদ এন্টারপ্রাইজ নিয়েছিল। তার অনুপস্থিতিতে অন্য একজন আপতত চালিয়ে নিচ্ছেন। হাসপাতালে খাবার পরিবেশনের এই অনিয়মের অভিযোগ শুনেছি। কয়েকদিন আগে আমার কাছে অভিযোগ আসার পর সাথে সাথে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষের লোকজন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করে সতর্ক করে দিয়েছি। সরজমিনে ২৭ আগস্ট ওজনে কম পাওয়ার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন টিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ পাঠানো হবে এবং যে হাসপাতালে খাবার পৌছে দেয় তাকে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে শোকজ করা হবে। এখন নতুন করে আবার টেন্ডার হবে। অনিয়মে জড়িতদের প্রয়োজনে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হবে বলেও জানান ডা. সাজ্জাদ হোসেন।

রোগীদের খাবারে অনিয়ম-দুর্নীতি বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, আমি এ বিষয়টি আগে কখনো শুনিনাই। যখন যে পরিমান রোগী থাকে তখন ডায়েট চার্ট অনুযায়ী ওই পরিমান খাবার সাপ্লাই দেওয়ার কথা। ওজনে কম বা খাবারে অনিয়ম-দুর্নীতি করার কোনো সুযোগ নেই। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বা স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ অনিয়মে জড়িত থাকলে বিষয়টি টিএইচও এর সাথে কথা বলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

এ সম্পর্কিত আরও পড়ুন

ডেঙ্গুর নতুন হটস্পট গ্রামাঞ্চল, উদ্বেগে হাসপাতাল কর্তৃপক্ষ

ডেঙ্গুর নতুন হটস্পট গ্রামাঞ্চল, উদ্বেগে হাসপাতাল কর্তৃপক্ষ

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সময়ে হাম রোগীর চাপ এবং অন্যান্য জটিল রোগীর চিকিৎসা সামাল দিতে গিয়ে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে। চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বড় হাসপাতালগুলোতে বিদ্যমান শয্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পাশাপাশি হৃদরোগ,

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন)

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

বাংলাদেশে চলতি বছর হামে মারা যাওয়া শিশুদের ৯২ শতাংশই হাম-রুবেলা টিকার কোনো ডোজ পায়নি। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ শিশুর বয়স ছিল ৯ মাসেরও কম। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশেষজ্ঞ কমিশনের সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মোট

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

মাছ মানবদেহের জন্য অন্যতম পুষ্টিকর খাদ্য। এতে উচ্চমানের প্রোটিন, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান থাকায় নিয়মিত মাছ খাওয়া হৃদ্‌স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাছের পুষ্টিগুণের পাশাপাশি এর উৎপাদন পদ্ধতিও সমান গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর পরিবেশে বা দূষিত জলাশয়ে চাষ করা মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই মাছ কেনার