রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

ভক্তদের প্রশংসায় সিক্ত মেহজাবীন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১৬:২৫

শেয়ার করুনঃ
ভক্তদের প্রশংসায় সিক্ত মেহজাবীন
নান্দনিক অভিনয়ে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই ছোটপর্দায় রাজত্ব করছেন নন্দিত এই তারকা। অভিনয় গুণে ছোট-বড় সবার কাছেই হয়ে ওঠেছেন প্রিয়। নির্মাতাদের কাছে ওঠেছেন আস্থার প্রতীক। এবার ঈদে প্রচারিত বেশ কিছু নাটকে হয়েছেন প্রশংসিত; অভিনয় দাপুটে রয়েছেন এগিয়ে।

 

নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই করোনা পরিস্থিতিতে ঈদের কাজ করেছেন টিভি পর্দার তুমুল ব্যস্ত ও জনপ্রিয় এই অভিনেত্রী। এবার ঈদে তার অভিনীত ১২টি নাটক প্রচারিত হয়েছে। যার মধ্যে নির্বাসন, অবাক প্রেম, প্রাণপ্রিয়, কেন, মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ, স্বার্থপর, নাটকগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

আরও

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা
কাজগুলো থেকে বেশ ভালো সাড়া পাওয়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, গত রোজার ঈদে তো তেমন কাজ করতে পারিনি, এবার ঈদের আগ মুহূর্তে কাজে ফিরে চেষ্টা করেছি নতুন কিছু করার। নতুন পুরানো মিলিয়ে এবার ঈদে আমার ১২টি কাজ প্রচার হয়েছে। অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে এবার আমরা কাজ করছি। তারপরও যতটা করতে পেরেছি তাতেই সন্তুষ্ট। দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া ও পজেটিভ মন্তব্য পেয়েছি। বেশিরভাগ নাটকই অল্প সময়ে মিলিয়ন ভিউ পার করেছে। দর্শকের কাছে ভালো লাগছে, এটাই আনন্দ।

তিনি আরও বলেন, এবার ঈদে চেষ্টা করেছি ভিন্নতা রেখে কাজ করতে। তাই কিছু কমেডি, কিছু সিরিয়াস, কিছু রোমান্টিক, কিছু স্যাড সবকিছু মিলিয়ে কাজ করেছি। দর্শকরা এই কাজগুলো থেকে আমাকে একটু অন্যরকমভাবে দেখবে। তাদের জন্য সব ধরনের ফ্লেভার রেখেই কাজ করেছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঈদ কেমন কাটালেন—এমন প্রশ্নে মেহজাবীন বলেন, ঈদ অন্যান্য সময়ের মতই কেটেছে, কোনো নতুনত্ব নেই। কারণ দেশের পরিস্থিতির কারণে কোথাও বের হওয়া যাচ্ছে না। ঘরে বসেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজের পাশাপাশি অন্যদের কাজগুলো দেখেছি। অন্যের কাজগুলো দেখে নিজের ভুল-ত্রুটি শোধরানোর বা নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করি সবসময়। নিজের কাজের বাইরে অন্যদের কাজ দেখা হয়? তিনি বলেন, আশফাক নিপুণ পরিচালিত ‘অযান্ত্রিক’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখেছি। এই কাজটা বেশ ভালো লেগেছে আমার। এতে সাবিলা নূর অভিনয় করেছে। বেশ ভালো করেছে। এছাড়া ‘ইতি, মা’ নাটকটি দেখেছি। আমার কাছে চমত্কার লেগেছে।

বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আমাদের এখানে কাউকে এপ্রিশিয়েট করার বিষয়টা একদম কম। অন্য একজনের কাজ ভালো হলে সেটাকে ভালো বলা; এরকমটা খুব একটা দেখি না। আমাদের এই চর্চাটা করা জরুরি। এতে করে অন্য একজন শিল্পী যেমন ভালো কিছু করতে উদ্বুদ্ধ হবে তেমনি অন্য শিল্পীর প্রতি সহনশীলও হবে।

আরও

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন
শুটিংয়ে ফিরবেন কবে থেকে? এমন প্রশ্নের জবাবে মেহজাবিন বলেন, ঈদের আগে যেহেতু খুব চাপ ছিল তাই সর্বোচ্চ সতর্কতা মেনে কাজে ফিরেছি। অনেক সীমাবদ্ধতায় তাড়াহুড়ো করে কাজ করেছি চাপ নিয়ে। যেহেতু ঈদ শেষ তাই কোনো তাড়াহুড়ো করতে চাই না। এখন কোনো চাপ নিতে চাচ্ছি না। কিছুদিন বিশ্রাম নেব। পরিস্থিতি বুঝে নিরাপত্তা মেনে যখন মনে হবে কাজ করা দরকার তখন কিছু কাজ করব। টানা কাজ করব না, অনেকটা সময় গ্যাপ দিয়ে দিয়ে কিছু কাজ করব। যে কারণে এখনও কাউকে শিডিউল দেইনি।

সর্বশেষ সংবাদ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

একটি বিশেষ ভঙ্গিতে ছবি তুলতে ২৫ লাখ টাকা! বলিউড তারকাদের সঙ্গে পরিচিত ‘সিগনেচার পোজ’-এর জন্য আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরহান আওয়াত্রামানি, যিনি ওরি নামেই পরিচিত। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ছবিতে দেখা যায়, ওরি ভূমির বুকে হাত রেখে পরিচিত ভঙ্গিতে ক্যামেরার

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা অভিনেত্রী জয়া আহসান এবার নতুন ফটোশুটে ধরা দিলেন গোলাপি আভায়। হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে তাঁর নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনার জন্যও আলোচনায় থাকেন জয়া। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগ থাকলেও ব্যক্তিগত জীবন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরবেলায় মগবাজার এলাকায় আসিফ

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সাধারণ নারীদের জন্যও বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে। সম্প্রতি এআই প্রযুক্তির সাহায্যে পরীমণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

বিশ্ব ফ্যাশনের আলোচিত আয়োজন ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে আবারও ফিরেছে ‘ফ্যান্টাসি ব্রা’। দীর্ঘ আট বছর পর ফিরে আসা এই বিশেষ নকশার ব্রাটি পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে তৈরি ব্রাটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট