সোমবার, ১৩ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

বুবলীকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাকিব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩২

শেয়ার করুনঃ
বুবলীকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাকিব

‘আর তো চুপ থাকা যায় না, আবারও কেন আমাকে নিয়ে এত গুঞ্জন আর কানাঘুষা, কারও যদি সাহস থাকে সামনে এসে প্রমাণ দেখাক, এভাবে দুই দিন পর পর আমাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার স্টারডাম ধ্বংস করা যাবে না, আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?’ চরম ক্ষোভ নিয়ে গতকাল কথাগুলো বললেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান।

সম্প্রতি খবর চাউর হয়েছে ‘বুবলী প্রেগনেন্ট, এজন্য তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন এবং শাকিব খান তাকে আমেরিকা পাড়ি দেওয়ার জন্য অর্থ দিয়েছেন। বুবলী এখন অপুর পথেই হাঁটছেন, একলা বুবলী দোকলা হয়েই ফিরবেন ইত্যাদি ইত্যাদি’। এসব খবরের সত্যতা জানতে চাইলে শাকিব খান বলেন, ‘আপনারা আমাকে কেন  জিজ্ঞেস করছেন, বুবলীর কাছে যান, সেই তো আপনাদের ভালো বলতে পারবে। সে তো ঢাকাতেই তার বাসায় আছে।’ শাকিবের কাছে আবার জানতে চাওয়া হয়, ‘পূর্বে আপনার সঙ্গে অপুর এমনই ঘটনা ঘটেছিল, বুবলীকে নিয়েও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে?’ শাকিবের সাফ জবাব, ‘প্রশ্নই ওঠে না, বুবলী শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত।

সে অপুর মতো কোনো ভুল করতে পারে না। সে কেন নিজেকে আড়ালে রেখেছে তা সে জানে, আমি কীভাবে বলব।’ শাকিবের কাছে এবার জানতে চাওয়া হয়, ‘তাহলে আপনি বলছেন বুবলীর সঙ্গে আপনার প্রেম, বিয়ে বা সন্তান হওয়ার যে খবর বাতাস ভারি করছে তা অমূলক?’ শাকিবের উত্তর- ‘অবশ্যই ভিত্তিহীন এবং অমূলক। বুবলী আমার ভালো বন্ধু  এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চায়, যা কোনো দিন পারেনি, পারবেও না। অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না।

আরও

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম। সেই ভুল থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি। আর ভুল করতে চাই না। এখন আমার ধ্যান-জ্ঞান হলো ফিল্মি ক্যারিয়ার এবং সুন্দর সাজানো-গোছানো একটি সংসার। আমার পরিবার থেকে অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করব না। এমন মেয়েকে বিয়ে করব যে হবে পরহেজগার, সংসারী এবং স্বামীভক্ত। সারা দিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরব তখন আমার স্ত্রী  আমার হান্ড্রেড পার্সেন্ট টেককেয়ার করবে, আমার সঙ্গে গল্প করে সব ক্লান্তি দূর করে দেবে। পৃথিবীতে মানুষ আসে দুই দিনের জন্য, সে যদি পূর্ণ শান্তি নিয়ে ফিরে যেতে না পারে তাহলে তার জন্মই বৃথা।’

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঘুরেফিরে শাকিবের কাছে একই প্রশ্ন- ‘এক প্রযোজক বলেছেন আপনি নাকি আমেরিকা যাওয়ার জন্য বুবলীকে ২২ হাজার ডলার দিয়েছেন?’ শাকিব তেলে-বেগুনে জ্বলে ওঠে বলেন, ‘আরে ভাই আমিও শুনছি, অমুক প্রযোজক বলেছেন, আরে সেই প্রযোজকটা কে? আমি কি তাকে দিয়ে টাকাটা দিয়েছিলাম, নাকি টাকা দেওয়ার সময় সে সেখানে উপস্থিত ছিল? তাহলে তাকে বলব, ‘প্রমাণ দেখাও, না হলে  মিথ্যা রটনার অপরাধে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ মিডিয়াকে বলব, ‘অসুস্থ মাদকাসক্ত কোনো মানুষের কথা শুনে দয়া করে একতরফা সংবাদ পরিবেশন করবেন না।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শাকিবের কাছে জানতে চাইলাম, ‘বিয়েটা কবে করছেন?’ এবার মুচকি হেসে বললেন, ‘আর দেরি করব না, তাড়াতাড়িই শুভ কাজটা সেরে ফেলতে চাই, সম্ভব হলে এ বছরই বিয়েটা করে ফেলব, না হলে দুষ্টু মানুষের যন্ত্রণায় দেখা যাবে বিয়েটাও আর করা যাবে না। দেখছেন না আমি বিয়ে করতে যাচ্ছি এই খবরটা অনেকের কানে পৌঁছে যাওয়ায় আমার বিয়ের ভাঙানি দিতে বুবলীকে ঘিরে নতুন গল্প ফেঁদে বসেছে। আমি সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি সুপারস্টার শাকিব খান, কোনো অপপ্রচার আমার স্টারডামকে থামাতে পারবে না। এসবকে আমি পাত্তাও দিই না। যখনই কোনো প্রতিকূল অবস্থায় পড়ি তখনই আমার মুরব্বি শ্রদ্ধেয় প্রয়াত নায়করাজ রাজ্জাক স্যারের একটি কথা স্মরণ করে নিজেকে শান্ত রাখি, তিনি আমাকে বলেছিলেন, ‘দেখো শাকিব, যতদিন তোমাকে ঘিরে প্রপাগান্ডা চলবে তুমি বুঝবে তোমার স্টারডাম আছে। মূল্যহীনদের নিয়ে কেউ রূপকথার গল্পের ঝুলি খোলে না।’ রাজ্জাক স্যারের কথাই আমার চলার পথের পাথেয়।’

ইনিউজ ৭১/এম.আর

আরও

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,