প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১২:১০

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে তিনি এ সুযোগ পেয়েছেন। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
