প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
জানা গেছে, নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। গত ১৯ নভেম্বর থেকে তিনি সিনেমাটির শুটিং ইউনিটের সঙ্গে কাজ করছিলেন।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন অভিনেতা। মেকআপ সম্পন্ন করে কাজ শুরুর অপেক্ষায় ছিলেন তিনি।
একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে যান শুটিং ইউনিটের এক সদস্য। সেখানে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখে তিনি ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

পরে ওই সদস্যের চিৎকার শুনে শুটিং ইউনিটের অন্যরাও দ্রুত কক্ষে ছুটে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকালে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
শুটিং ইউনিট সূত্রে আরও জানা যায়, আগামীকাল সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।