বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

নওশাবার মামলা ৬ মাসের জন্য স্থগিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ২১:৩১

শেয়ার করুনঃ
নওশাবার মামলা ৬ মাসের জন্য স্থগিত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন আদালত। রুলে ওই মামলা কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু উপস্থিত ছিলেন।

জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, মামলাটি করা হয়েছে ২০১৮ সালের ৫ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে। এ দিকে তথ্যপ্রযুক্তি আইন বিলুপ্ত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ কার্যকর হয় ওই সালের ৮ অক্টোবর। নতুন আইনের ৬১ ধারা মতে তথ্যপ্রযুক্তি আইনের কোনো মামলা বিচারাধীন থাকলে তা ডিজিটাল নিরাপত্তা আইনেও চলমান থাকবে।

আরও

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

তিনি আরও বলেন, কিন্তু এ মামলার চার্জশিট দেয়া হয় ২০১৯ সালের ৩০ এপ্রিল। অভিযোগ আমলে নেয়া হয়েছে ৩ সেপ্টেম্বর। তাই এ মামলার কার্যক্রম অবৈধ। এ কারণে তা বাতিল চেয়ে আবেদনের পর আদালত ৬ মাস স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ২০১৮ সালের ৪ আগস্ট ফেসবুক লাইভে গুজব সৃষ্টির অভিযোগে উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব। এর পরদিন ৫ আগস্ট র‌্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নওশাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর তথ্যপ্রযুক্তি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

একই বছরের ৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক তাকে চারদিনের রিমান্ডের আদেশ দেন। প্রথম দফায় রিমান্ড শেষে ১০ আগস্ট আবারও নওশাবাকে দুইদিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন একই অদালত। এরপর ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় সিএমএম আদালতের দেয়া জামিনে মুক্তি পান নওশাবা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক
  

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। এরই মধ্যে রাজধানী ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় এই গায়িকা। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন ভক্তরা। বাংলাদেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর

অভিনেতা সোহেল খানের মৃত্যু, বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে স্ট্রোক

অভিনেতা সোহেল খানের মৃত্যু, বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে স্ট্রোক

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জানা গেছে, নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। গত ১৯ নভেম্বর থেকে তিনি সিনেমাটির শুটিং ইউনিটের

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছার কথা খোলামেলাভাবে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা করতে গিয়ে তিনি বলেন, আগের প্রজন্মের

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

শাড়ির সঙ্গে আবেগ, স্মৃতি ও ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে রাখা শাড়ির প্রতি সন্তানের আকর্ষণ থাকে অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরেই নতুন শাড়ি কেনার খরচ বাঁচান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর জামদানি-প্রীতির গল্পেও উঠে এসেছে এমনই মজার অভ্যাস। জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে দোকানে ছোটেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচার করানোর বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুধু নিজের অস্ত্রোপচার নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তাঁর প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর