রবিবার, ৫ জুলাই, ২০২৬২১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

সামনে আসছে বাচ্চুর রুপালি গিটার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

শেয়ার করুনঃ
সামনে আসছে বাচ্চুর রুপালি গিটার

বাংলাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। গায়ক হিসেবেও তিনি জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়। গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ব্যান্ডের এ জাদুকর। আজও কাটেনি তাকে হারানোর শোক। ভক্তরা বুকে বয়ে বেড়ান তার গানগুলো। চট্টগ্রামের কৃতী সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে দারুণ এক আয়োজন হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরশন। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দুই মাস আগে সিদ্ধান্ত নেয়া হয় চট্টগ্রামের প্রবর্তক মোড়ে বসানো হবে রুপালি গিটার আদলের ভাস্কর্য। প্রবর্তক মোড়ের নাম হবে আইয়ুব বাচ্চু চত্বর।

Bacchu-02

অবশেষে গত ৮ আগস্ট থেকে প্রবর্তক মোড়ে দেখা যাচ্ছে আইয়ুব বাচ্চুর সেই গিটার। এর সবরকম কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্ধোধন হতে যাচ্ছে আগামীকাল ১৮ সেপ্টেম্বর। জানা গেছে, বুধবার সন্ধ্যায় আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে।

আরও

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

গত বছরের ১৮ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কটির সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট যৌথ উদ্যোগে এ সৌন্দর্যবর্ধনের কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়। সেই চুক্তি মোতাবেক সৌন্দর্যবর্ধনের আওতায় প্রবর্তক মোড়ে বসানো হয়েছে আইয়ুব বাচ্চুর রুপালি গিটারের আদলে একটি গিটার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই রুপালি গিটার নিয়ে দারুণ উচ্ছ্বসিত আইয়ুব বাচ্চুর ভক্তরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তারা ধন্যবাদ জানিয়েছেন একজন শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শনে। কর্পোরেশনও মনে করছে এটি ব্যান্ডসঙ্গীতপ্রেমীদের প্রিয় একটি স্থানে পরিণত হবে। অনেকেই এই চত্বরে ঘুরতে আসবেন। স্মরণ করবেন প্রিয় গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুকে।

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ইনিউজ ৭১/এম.আর

আরও

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

নেইমার প্রসঙ্গে আশাবাদী, একাদশ গোপন রাখলেন আনচেলত্তি

নেইমার প্রসঙ্গে আশাবাদী, একাদশ গোপন রাখলেন আনচেলত্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা