মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

অন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সুবীর নন্দী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ২০:৪১

শেয়ার করুনঃ
অন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সুবীর নন্দী

আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীকে ভর্তি করা হবে। সুবীর নন্দীর শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাঁর সঙ্গে গেছেন মেয়ে ফাল্গুনী নন্দী। বেলা আড়াইটা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে। জানালেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন ও সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার। তাঁরা আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে সংগীতশিল্পী সুবীর নন্দীকে গতকাল সোমবার রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হয়নি। রাত ১১টার দিকে তাঁকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার ফিরে আসে। পরে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন সামন্ত লাল সেন। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে সেখানে। আগেই জানা গেছে, একুশে পদক পাওয়া দেশের বরেণ্য এই সংগীতশিল্পীকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘সুবীর নন্দীর চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সুবীর নন্দীকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাঁর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।’

সুবীর নন্দী ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তাঁরা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তাঁর পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। রাত ১১টার দিকে তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

ইনিউজ ৭১/এম.আর

বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীতীরে বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে যে আবেগ ও বেদনা ছড়িয়ে দিয়েছেন বাঁশিওয়ালা শেখ সোলায়মান, সেই সুর এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশির সুরের জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বাঁশির পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই শিল্পী। কভার গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর সাম্প্রতিক সময়ে মৌলিক গান তৈরিতে মনোযোগ দিয়েছেন শেখ

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু পাপারাজ্জিদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন। এ কারণে তার ভক্ত-অনুরাগীদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার এই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাপসী। অভিনেত্রী জানিয়েছেন, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন করাকে তিনি কোনো গালি হিসেবে দেখেন না; বরং এটি তার কাছে প্রশংসা। তাপসীর ভাষ্য, জয়া বচ্চন খুব ভালো একজন অভিনেত্রী। তার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের এক অবাক করা ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জির তৎপরতায় তিনি নিজের প্রকৃত পরিবারের কাছে ফিরে আসেন। ১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং