প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি আসনেই জনসংযোগ চালাচ্ছেন বিএনপি-জামায়াত জোট ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী মাঠও তেমনি বদলাচ্ছে। কোনো আসনে বিএনপির সামনে নিজ দলের বিদ্রোহী, কোনোটিতে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা, কোনোটিতে জামায়াত জোটের আলোচিত কেউ কিংবা জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী।
