বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬৮ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

বিনোদন
বিনোদন , ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ২১:৩

শেয়ার করুনঃ
মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

অশ্লীল কনটেন্টে নিজের ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর ফের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার অভিযোগ—মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ের একটিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।

অভিনেত্রী বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই। যা কিছু রয়েছে, সবই ভুয়া। আমি জানি মানুষ আমাদের পরিবারকে ভালোবাসেন, তাই আগ্রহও থাকে। কিন্তু যা দেখবেন, সব বিশ্বাস করবেন না। আমার মেয়ে কোনো প্ল্যাটফর্মেই নেই।”

ঐশ্বরিয়া আরও জানান, কিছুদিন আগেই তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন, কারণ অনেকে তার ছবি ব্যবহার করে অশ্লীল ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করছিল। আদালত এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দিয়েছিল।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে
চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে তরুণ-তরুণীদের সতর্ক করে বলেন, “প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখুন। এতে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সোশ্যাল মিডিয়া সর্বস্ব জীবন বানালে মানসিক চাপ বাড়ে। এর থেকে যতটা দূরে থাকবেন, নিজের জন্য ততটাই ভালো।”

তার এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষত আরাধ্যার ভুয়া অ্যাকাউন্ট বন্ধে নতুন করে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।

ঐশ্বরিয়া_রাইআরাধ্যা_বচ্চনভুয়া_অ্যাকাউন্ট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

কাউখালী-স্বরূপকাঠি বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

কাউখালী-স্বরূপকাঠি বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

কারাগারে বিএনপি কর্মির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ উঠলো

কারাগারে বিএনপি কর্মির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ উঠলো

পে-স্কেল পুনর্গঠনে সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা

পে-স্কেল পুনর্গঠনে সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য দূর করতে নতুন গেজেটে প্রকাশিত

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য দূর করতে নতুন গেজেটে প্রকাশিত

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১: প্রার্থীতা ফিরে পেলেন সৈকত, পাল্টাচ্ছে নির্বাচনী সমীকরণ

ঝালকাঠি-১: প্রার্থীতা ফিরে পেলেন সৈকত, পাল্টাচ্ছে নির্বাচনী সমীকরণ

পানছড়িতে কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

পানছড়িতে কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

নির্বাচন কমিশনের আপিলে মঞ্জুর-নামঞ্জুর তথ্য প্রকাশ

নির্বাচন কমিশনের আপিলে মঞ্জুর-নামঞ্জুর তথ্য প্রকাশ

নির্বাচনী পরিবেশ নষ্টে নিষিদ্ধ সংগঠনের সুযোগ নয়: ডিএমপি কমিশনার

নির্বাচনী পরিবেশ নষ্টে নিষিদ্ধ সংগঠনের সুযোগ নয়: ডিএমপি কমিশনার

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের উচ্ছ্বাস যে কখনো আতঙ্কে রূপ নিতে পারে, তারই এক উদ্বেগজনক উদাহরণ সামনে এলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়ালের ঘটনায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত একটি চলচ্চিত্রের গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। সেলফি তোলা ও

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এক অনুষ্ঠানে তার বর্তমান জীবনযাপন এবং ফিটনেস ধরে রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে অনেকে তার ফিগার ও ফিটনেসের রহস্য খুঁজে বেড়ায়, বাস্তবে তার দৈনন্দিন জীবন অনেক সহজ-স্বাভাবিক। “আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি,” বলেন পরীমনি। অর্থাৎ কড়া ডায়েট প্ল্যান নয়, বরং স্বাভাবিক খাবার ও স্বাভাবিক চলাফেরাই তার দৈনন্দিন

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম এবং মানবিকতার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফেরেশতে’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ২ নভেম্বর থেকে এটি দেখা যাবে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’–তে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি, যা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমার গল্প গড়ে উঠেছে ঢাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জন্য সময়টা বেশ চাপের। প্রতারণা মামলা ও নানা জটিলতায় তাদের নাম উঠে এসেছে। তবুও মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ রাতের আয়ের দিক থেকে সাফল্যের এক নতুন নজির স্থাপন করেছে। সম্প্রতি লেখিকা ও সমাজসেবী শোভা দে জানিয়েছে, রেস্তোরাঁটি প্রতি রাতে প্রায় ২-৩ কোটি টাকা আয় করে। শোভা দে জানান, ‘প্রতি রাতে এক একজন অতিথি লাখ