
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে গেছে।
