শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

আমি মিডিয়া ছেড়েছি, মিডিয়া আমাকে ছাড়ছে না: মিতু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫

শেয়ার করুনঃ
আমি মিডিয়া ছেড়েছি, মিডিয়া আমাকে ছাড়ছে না: মিতু

মুখরোচক খবর নিয়ে চরম ক্ষুব্ধ ঢালিউড অভিনেত্রী জাহারা মিতু। সদ্যসাবেক হেভিওয়েট মন্ত্রী ও দুই ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন বিষয়ে ছড়িয়ে পড়া সেসব খবর তার স্বাভাবিক জীবন এলোমেলো করে দিয়েছে। সেসব প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে মিতু জানান, তিনি মিডিয়া ছেড়ে দিয়েছেন। সাধারণ ডায়েরি করেছেন থানায়।

সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তাকে নিয়ে ‘ভুয়া’ নিউজ প্রকাশ করেছে, দাবি জাহারা মিতুর। তিনি বলেন, ‘আমি মিডিয়া ছেড়ে দিয়েছি। কিন্তু মিডিয়া আমাকে ছাড়ছে না। কেন ভাই? আমি তো কারো ক্ষতি করিনি! তাহলে আমাকে নিয়ে এসব ‘ভুয়া’ নিউজ হবে কেন? আমার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক থাকলে কিছু না কিছু তো ফাঁস হতো, স্ক্রিনশট, নয়তো কলরেকর্ড! কোথায় সেসব?’

আরও

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

যোগাযোগ করলে শুরুতে কথা বলতে চাননি জাহারা মিতু। মিডিয়া কেন ছেড়েছেন? জানতে চাইলে জাগো নিউজকে মিতু বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছিলাম। কিন্তু যত স্বপ্ন দেখিয়ে একটা ছবি শুরু করে, পরে তার কিছুই হয় না। প্রথম স্বপ্নভঙ্গ হয় শুটিং করতে গিয়ে। তারপর মুক্তির আগে যা বলে, তার কোনো কিছুই থাকে না সিনেমায়। তাহলে মানুষ কেন আসবে সিনেমা দেখতে! এসব কারণে ছেড়ে দিয়েছি। নতুন আর কোনো কাজে যুক্ত হচ্ছি না।’

যে খবরটি ছড়িয়েছে, তার সত্যতা জানতে চাইলে মিতু বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে, যার শুরুটা সাবেক একজন মন্ত্রীকে ঘিরে। তিনি ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। একটি গণমাধ্যম দাবি করল, আমি নাকি মন্ত্রীপাড়ায় গিয়ে তাকে ঘুম পাড়িয়ে আসি। এটা কি সম্ভব? (… হাসি) প্রেমের গুঞ্জন হলেও লোকে বিশ্বাস করতো, এসব তো কেউ বিশ্বাস করবে না। এমন মিথ্যা রটানোর তো কোনো মানে নেই। তার সঙ্গে কোনো সম্পর্ক থাকলে আমাকে ছেড়ে দিতো মনে করেন?’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

খবর যদি মিথ্যা হয়, এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছেন? মিতু বলেন, ‘তিনদিন আগেই উত্তরা পশ্চিম থানায় জিডি করেছি। আমার ভক্তরাও বুঝতে পারছেন, এসব ভুয়া নিউজ।’ ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মিতু বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সেদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় ও বন্ধুত্ব আছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকতে হবে কেন?’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ক্রিকেটার তৌহিদ হৃদয় ও শান্তর সঙ্গেও কি বন্ধুত্ব আছে? এমন প্রশ্নে মিতু বলেন, ‘আছে। সে আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। তাই বলে প্রেম বা অন্য সম্পর্ক নেই। প্রেম করতে হলে অনেক কিছু ভাবতে হবে, আমি তো হৃদয়কে নিয়ে কখনও সেরকম কিছু ভাবতেই পারিনি। তবে এখন আরেক মধুর সংকটে পড়েছি। অনেকেই প্রেম করতে চাইছে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় মিতুর। তবে তারও আগে উপস্থাপক হিসেবে বেশ পরিচিতি ছিল জাহারা মিতুর। ২০১৯ সালে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘জয় বাংলা’ ২০২২ সালে মুক্তি পায়। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের উচ্ছ্বাস যে কখনো আতঙ্কে রূপ নিতে পারে, তারই এক উদ্বেগজনক উদাহরণ সামনে এলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়ালের ঘটনায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত একটি চলচ্চিত্রের গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। সেলফি তোলা ও