মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদনবাংলাদেশ

যে সিনেমা একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা পুরস্কার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১:১৯

শেয়ার করুনঃ
যে সিনেমা একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা পুরস্কার

সিনেমার প্রচারে একের পর এক অভিনব কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। বছরখানেক আগে ‘জ্বীন’ সিনেমা মুক্তি দিয়ে প্রচারের অংশ হিসেবে লাখ টাকা পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

তারই ধারাবাহিকতায় এবার ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন-২’ একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। শুধু পুরস্কারের ঘোষণাতেই ক্ষান্ত হয়নি। এবার তারা জানালেন, সিনেমা দেখতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য থাকছে ফ্রি চিকিৎসা ব্যবস্থা। 

আরও

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, আপনার ইতোমধ্যে জানেন সুরাইয়া তাবাসসুম- আগামীকাল ২২শে মার্চ, ২০২৪, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে (ইফতারের পরে) একা ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি দেখবে। সে সময় তার জন্য থাকবে একজন ডাক্তার। 

এই সিনেমা দেখতে আসা বাকি দর্শকদের জন্যও চিকিৎসার ব্যবস্থা থাকবে জানিয়ে ওই পোস্টে আরও বলা হয়, আমরা সম্প্রতি বিশ্বখ্যাত মেডিকেল চেইন সেডোনা’র সাথে চুক্তি করেছি। তারা ডাক্তার পাঠাবে সুরাইয়া তাবাসসুমের জন্য। 

আরও

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত
মোনা: জ্বীন-২
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এই প্রতিষ্ঠানের সঙ্গে কী কী চুক্তি হয়েছে তা উল্লেখ করে জাজ লিখেছে,  ‘মোনা: জ্বীন-২’ সিনেমা দেখে যদি কেউ অসুস্থ হয় বা কোন প্রকার সমস্যা হয়, তাহলে তার ফ্রি চিকিৎসা দেওয়া হবে। জাজ-এর রেফারেন্সে কেউ সেডোনা’তে সেবা নিতে গেলে তাকে ৫০ পারসেন্ট ছাড় দেওয়া হবে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সবশেষ জাজ মাল্টিমিডিয়া দাবি করে, আমরা চুক্তিটি বিশ্বব্যাপী করেছি। কারণ ‘মোনা: জ্বীন-২’ বিশ্বব্যাপী মুক্তি দেয়ার চেষ্টা করছি। আজ আমরা বিশ্বের বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছে সিনেমাটি পাঠিয়েছি। 

এদিকে সত্য কাহিনি নিয়ে তৈরি হয়েছে মোনা: জ্বীন-২। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারো ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমার গল্প।

এতে অভিনয় করেছেন সদ্য প্রয়াত আহমেদ রুবেল। এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাটিও এ অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে।

‘মোনা: জ্বীন-২’র নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, সামিনা বাশার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীমসহ অনেকে। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,