
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ৩:৫৪

এস এ আবদুল্লাহ’র কন্ঠে ‘পথের মানুষ’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন কবি ও গীতিকার তারেক হাসান। গানটির সংগীতায়োজন করেছেন জামিউল হাসান। সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন জহুরুল ইসলাম জনি।
এটি কবি তারেক হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে কবি ও গীতিকার তারেক হাসান বলেন, এ মৌলিক গানটি মূলত পথের মানুষদের নিয়ে লেখা। সেজন্য গানের কথায় উঠে এসেছে পথের মানুষদের জীবনের বাস্তব চিত্র। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

এর আগে সম্প্রতি তারেক হাসানের কথায় প্রকাশিত হয় দেশাত্মবোধক গান ‘আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ’। গানটিতে সুর করেছেন ফরহাদ হোসাইন। কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জেসমিন আক্তার। দেশাত্মবোধক এ গানটিতে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গানটি গীতিকার তারেক হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে ।