রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

পাঠান মুক্তির প্রথম সপ্তাহেই আয় ৩০০ কোটি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ২:৩৯

শেয়ার করুনঃ
পাঠান মুক্তির প্রথম সপ্তাহেই আয় ৩০০ কোটি!

বলিউড বাদশা শাহরুখ খানের প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘পাঠান’-এর অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। শুক্রবার (২০ জানুয়ারি) অগ্রিম বুকিং খোলার কথা থাকলেও এক দিন আগেই শুরু হয় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি।

বাণিজ্য সূত্র মতে, ইতিমধ্যেই প্রধান সিনেমা চেইনগুলোতে এক লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে পাঠানের। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, পাঠান ২৫ জানুয়ারি মুক্তির সময় ৩৫-৪০ কোটি রুপির উদ্বোধনী সংগ্রহ করতে প্রস্তুত। এটি প্রথম সপ্তাহান্তে ভারতে ১৫০ থেকে ২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করতে পারে!

আরও

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

বাণিজ্য বিশ্লেষক অতুল মোহন জানিয়েছেন, ১৯ জানুয়ারি অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে মোট ৯০ হাজার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। এর মধ্যে পিভিআর ৩৫ হাজার টিকিট বিক্রি করেছে, আইনক্স বিক্রি করেছে ৩০ হাজার এবং সিনেপোলিস বিক্রি করেছে ২৫ হাজার টিকিট। 

আরও

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অতুল বলেন, ‘অগ্রিম বুকিং প্রথম দিনে সর্বোচ্চ হয় এবং এটি মুক্তির আগের দিন শীর্ষে থাকে। এটা বলতে পারি যে শোগুলো ভালো চলবে। সিনেপোলিস, পিভিআর এবং আইনএক্সের মতো বেশির ভাগ হলে পাঁচটির মধ্যে চারটি স্ক্রিন দেওয়া হচ্ছে পাঠানকে। রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি ১৫ কোটি রুপির টিকিট বিক্রি করেছে ইতিমধ্যে। চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাঠি বিশ্বাস করেন, পাঠান প্রথম সপ্তাহান্তে ১৫০ কোটি থেকে ২০০ কোটি রুপি আয় করতে পারে।

পাঠান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রযোজক এবং চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষক গিরিশ জোহর বলেছেন, “পাঠানের বক্স অফিস খুবই গতিশীল এবং প্রথম দিন ও দ্বিতীয় দিনের প্রথমার্ধের জন্য অগ্রিম বুকিংয়ের সংখ্যা খুব ভালো৷ গত বছর চলচ্চিত্রগুলো যেভাবে আয় করেছে, সেই তুলনায় পাঠান সত্যিই দুর্দান্ত সাড়া পেতে যাচ্ছে। ইতিমধ্যেই আড়াই লাখ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। পাঠান প্রথম দিনে ৩৫-৪০ কোটি রুপি ঘরে তুলবে এবং বিশ্বব্যাপী প্রথম সপ্তাহে ৩০০ কোটি রুপি সংগ্রহ করে নেবে বলে আশা করা যাচ্ছে।

দীর্ঘ চার বছরের অধিক সময় পর ‘পাঠান’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড বাদশা সুপারস্টার শাহরুখ খান। ভক্ত-অনুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা শেষ হতে যাচ্ছে। পাঠানে শাহরুখের সঙ্গে আরো অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

সর্বশেষ সংবাদ

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। এরই মধ্যে রাজধানী ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় এই গায়িকা। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন ভক্তরা। বাংলাদেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর

অভিনেতা সোহেল খানের মৃত্যু, বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে স্ট্রোক

অভিনেতা সোহেল খানের মৃত্যু, বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে স্ট্রোক

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জানা গেছে, নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। গত ১৯ নভেম্বর থেকে তিনি সিনেমাটির শুটিং ইউনিটের

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছার কথা খোলামেলাভাবে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা করতে গিয়ে তিনি বলেন, আগের প্রজন্মের

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

শাড়ির সঙ্গে আবেগ, স্মৃতি ও ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে রাখা শাড়ির প্রতি সন্তানের আকর্ষণ থাকে অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরেই নতুন শাড়ি কেনার খরচ বাঁচান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর জামদানি-প্রীতির গল্পেও উঠে এসেছে এমনই মজার অভ্যাস। জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে দোকানে ছোটেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচার করানোর বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুধু নিজের অস্ত্রোপচার নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তাঁর প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর