
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৫০

নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না—এমন প্রত্যাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
