
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৭

একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে যুবসমাজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতি তাদের কাছে ঋণী এবং তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে সম্মান করে।
