টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে মালয়েশিয়াগামী ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৭ জন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা নাগরিক।
উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা নারী, একজন বাংলাদেশি নারী এবং চারজন শিশু রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ সময় কোস্টগার্ডের অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।