বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

বিয়ের আগে যৌনতা ব্যক্তিগত বিষয়: দিয়া মির্জা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুলাই ২০২২, ০:৩৭

শেয়ার করুনঃ
বিয়ের আগে যৌনতা ব্যক্তিগত বিষয়: দিয়া মির্জা

রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর মাস আড়াই কেটেছে অভিনেত্রী আলিয়া ভাটের। এর মধ্যেই খবর এল, মা হতে চলেছেন তিনি। আর তা নিয়েই শোরগোল পড়ল নেটদুনিয়ায়। কেউ প্রকাশ্যে, কেউ আবার ঠারেঠোরে বোঝাতে লাগলেন, হয়তো বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। এই ধরনের মন্তব্যের জবাব আলিয়া নিজেই দিয়েছেন। এবার সেই আবহেই মুখ খুললেন আর-এক অভিনেত্রী দিয়া মির্জা। এই প্রসঙ্গে তাঁর কী মত? আসুন শুনে নেওয়া যাক।

 

বিবাহ-পূর্ববর্তী যৌনতা বা অন্তঃসত্ত্বা হওয়া- নারীর ক্ষেত্রে বিষয়দুটি যে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা এবং স্বাধীনতার উপরই নির্ভর করে, এ-কথা এখনও যেন প্রতিষ্ঠিত নয়। এ বিষয়ে বেশিরভাগ মানুষের মতামতই যেন আটকে আছে নানারকম সামাজিক সংস্কারের বেড়াজালে। স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদেরও তাই এই নিয়ে পড়তে হয় নানা অপ্রীতিকর প্রশ্নের মুখে। এরই দৃষ্টান্ত দেখা গেল, যখন মা হওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী আলিয়া ভাট। চারিদিক থেকে ছুটে এল প্রশ্নবাণ। সন্দেহের কাঁটা এসে বিঁধতে শুরু করল সেই সুসংবাদকে। বর্তমানের ভাষায় যাকে বলা হয় ‘ট্রোল করা’, তারই শিকার হলেন অভিনেত্রী। আলিয়া সেই সব পিতৃতান্ত্রিক মন্তব্যের জবাব তো দিয়েইছিলেন, এবার একই প্রসঙ্গে সরব হলেন অভিনেত্রী দিয়া মির্জা-ও।

আরও

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

এই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া যে নতুন কিছু নয়, তা জানাতে গিয়ে, তাঁর জীবনের অভিজ্ঞতাই তুলে ধরেছেন দিয়া। তিনি যখন তাঁর মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন, তখন একইরকম প্রশ্ন তাঁর দিকেও ছুটে এসেছিল। তাঁর বিয়ের তারিখ, এবং অন্তঃসত্ত্বা হওয়ার সময় তুলে ধরে নেটদুনিয়ায় তাঁকে বহু প্রশ্ন করা হয়েছিল। ইঙ্গিত ছিল এরকম যে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলেই বুঝি তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এর জবাব দিয়ে দিয়া জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হয়েছেন বলেই তিনি বিয়ে করেছেন, এমন ধারণা একেবারেই ভুল। অন্তঃসত্ত্বা হওয়ার ফলাফল বিবাহ হতে পারে না। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
দিয়া মির্জা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি তাঁর মনের মানুষকে বিয়ে করতে চেয়েছিলেন, কেননা তাঁরা একসঙ্গে জীবনটা কাটাতে চেয়েছিলেন। আর সেই সূত্রেই একদিন বুঝতে পারেন যে, তাঁদের জীবনে আসছে নতুন সদস্য। চিকিৎসকরা যখন এ বিষয়ে তাঁকে নিশ্চয়তা দেন, তখনই তিনি সে-খবর সকলকে জানিয়েছেন। তার আগে জানাননি। এ ছাড়া জীবনের এমন ভাল খবর লুকিয়ে রাখার আর কোনও কারণ ছিল না। 

আরও

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

এই অভিজ্ঞতা জানিয়েই দিয়া বলেন, বিবাহ-পূর্ববর্তী যৌনতা এবং সন্তানধারণকে আজও অনেকে সন্দেহের চোখে দেখেন। আবার এমন বহু মানুষই আছেন, যাঁরা মনে করেন, এটি হল একান্তই ব্যক্তির নিজস্ব ইচ্ছার বিষয়। কেউ যদি মনে করেন, তবে তাঁর জীবনে এগুলো ঘটতে পারে- এই সত্য স্বীকার করে নেওয়াই শ্রেয়। দিয়া জানিয়েছেন, এই যে ‘চয়েস’ বা ব্যক্তিস্বাধীনতা, তা তাঁরাই উদযাপন করতে পারেন, যাঁরা এর গুরুত্ব জানেন। যাঁরা অন্য কোনও ভয়ে ভীত নন, তাঁদের কাছেই এই উদযাপন প্রাসঙ্গিক হয়ে ওঠে।

আলিয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন, সন্দেহ যখন নেটদুনিয়া ছেয়ে ফেলেছে, তখন দিয়ার টিপ্পনি, ‘আমরা নিজেদের যতটা প্রোগ্রেসিভ ভেবে থাকি, আসলে হয়তো তা নয়’। তাঁর এই মন্তব্য যে অনেকাংশেই সত্যি, তা অস্বীকার করার জায়গা-ও বোধহয় নেই।

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

এ সম্পর্কিত আরও পড়ুন

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা অভিনেত্রী জয়া আহসান এবার নতুন ফটোশুটে ধরা দিলেন গোলাপি আভায়। হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে তাঁর নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনার জন্যও আলোচনায় থাকেন জয়া। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগ থাকলেও ব্যক্তিগত জীবন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরবেলায় মগবাজার এলাকায় আসিফ

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সাধারণ নারীদের জন্যও বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে। সম্প্রতি এআই প্রযুক্তির সাহায্যে পরীমণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

বিশ্ব ফ্যাশনের আলোচিত আয়োজন ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে আবারও ফিরেছে ‘ফ্যান্টাসি ব্রা’। দীর্ঘ আট বছর পর ফিরে আসা এই বিশেষ নকশার ব্রাটি পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে তৈরি ব্রাটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে