বুধবার, ১৯ আগস্ট, ২০২৬৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

সখী চলে গেল, সুজন হাসপাতালে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১:৩২

শেয়ার করুনঃ
সখী চলে গেল, সুজন হাসপাতালে

সত্তরের দশকের রোমান্টিক সিনেমার মধ্যে ‘সুজন সখী’ অন্যতম। খান আতাউর রহমান পরিচালিত সিনেমাটি ১৯৭৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির পর ‘সব সখিরে পার করিতে নেব আনা আনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গানটির সঙ্গে সঙ্গে সিনেমাটিও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মনে গেঁথে যায়। দর্শকপ্রিয়তা পায় ফারুক-কবরী জুটি।

সুজন-সখী ছাড়াও এই আইকনিক জুটি অভিনয় করেন ‘সারেং বউ’, ‘দিন যায় কথা থাকে’, ‘ত্রিরত্ন’, ‘শহর থেকে দূরেসহ অনেক সিনেমায়। রুপালি পর্দার এই দুই তারকার সবশেষ দেখা হয়েছে ২০২০ সালে সারাহ বেগম কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার প্রি প্রোডাকশনের সময়। কিন্তু এরপর এই জুটির আর দেখা হয়নি। সুজন-সখীর ফারুক ২০২১ সালের ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে গত বছর ১৭ এপ্রিল প্রথম প্রহরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরি। আজ এই অভিনেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে কবরীবিহীন একটি বছর চলে গেল।

আরও

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

দেখতে দেখতে এক বছর পার হলেও ঢাকাই সিনেমার নন্দিত এই নায়িকার মৃত্যুবার্ষিকী নিয়ে কোনো আয়োজন নেই। ঢিলেঢালা অন্যদিনের মতোই চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি। শিল্পী সমিতিতেও নেই কোনো আয়োজন। অন্যদিকে এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে নায়ক ফারুক। কখনো তার শরীরের অবস্থা ভালো আবার কখনো খারাপ। পরিবার সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারাহ বেগম কবরী। ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘অবাক পৃথিবী তার উল্লেখযোগ্য সিনেমা। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়।

আরও

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক ফারুকের। তিনি লাঠিয়াল, সুজন-সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন।

সুজন-সখী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

টেকনাফে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

গোয়ালন্দে অবৈধ সার বিক্রিতে ডিলারকে জরিমানা

গোয়ালন্দে অবৈধ সার বিক্রিতে ডিলারকে জরিমানা

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরেছেন

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরেছেন

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

এ সম্পর্কিত আরও পড়ুন

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের এক অবাক করা ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জির তৎপরতায় তিনি নিজের প্রকৃত পরিবারের কাছে ফিরে আসেন। ১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল