
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের মধ্যে বিভাজন প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ ১১ দিনের নীরবতা ভেঙে হঠাৎ ভোটের মাঠে তৎপর হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় অংশ নেন।
