বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

প্রধান শিক্ষকের যৌন হয়রাণীর ‘ভয়ে’ স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ৩:৪

শেয়ার করুনঃ
প্রধান শিক্ষকের যৌন হয়রাণীর ‘ভয়ে’ স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীদের

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের উজান ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির একাধিক শিক্ষার্থীকে ‘যৌন হয়রানির’ অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ভুক্তভোগী একাধিক শিক্ষার্থীসহ বেশ কয়েকজন।

গত ৪ এপ্রিল ‘যৌন হয়রানির’ ঘটনা ফাঁস হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিক অভিযোগ দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম ২০১৮ সাল থেকে উজান ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

আরও

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ভুক্তভোগী এক শিক্ষার্থী দাবি করে, ‘হেড স্যার পানি আনার কথা বলে আমাকে লাইব্রেরির মধ্যে নিয়া গেইছে। নিয়া যায়া গাত হাত দিছে।’ ক্লাসের অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলেও জানায় সে।

আরও

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ওই শিক্ষার্থীর নানি জানান, তার বাড়িতে থেকে নাতনি পড়াশোনা করে। গত ৪ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের প্রধান আলম পানি আনার কথা বলে তার নাতনিকে আলাদা কক্ষে ডেকে নেন। পানি নিয়ে গেলে শিক্ষক তার শরীরে হাত দেন এবং অশালীন কথাবার্তা বলেন। এ ঘটনা কাউকে জানাতে নিষেধও করেন। এ সময় কক্ষ থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায়। পরে সে বাড়িতে গিয়ে তার নানিকে বিষয়টি জানায়।

তিনি বলেন, ‘পরে আমি আতাউর চাচাক (বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান) বিষয়টা জানাইছি। অহন আমার নাতনি স্কুলে যাইতে চাইতাছে না। আমি ওই মাস্টারের বিচার চাই। আইজগা আমার নাতনিক এমন করছে, কাইলকা আর একজনেক করবে।’ পরে ওই শিক্ষার্থীকে অন্য এলাকায় তার বাবার কাছে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের ভয়ে স্কুল যাওয়া থেকে বিরত আছে।’ ওই শিক্ষকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসহ নানা অভিযোগ রয়েছে বলে জানান পরিচালনা কমিটির এই সদস্য। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আশরাফুল আলম বলেন, ‘উপজেলা শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তা স্কুলে এসেছিলেন। আমি মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি।’ এরপরই তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন। পরে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

এদিকে অভিযোগের বিষয় তদন্ত করতে শনিবার ওই বিদ্যালয়ে যান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল করিম। তারা প্রাথমিক তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল করিমের প্রতিবেদনের বরাত দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মূল ভুক্তভোগী শিক্ষার্থীসহ কয়েকজন স্কুলে আসছে না। তবে তার (ভুক্তভোগীর) সহপাঠীসহ অন্যান্য কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে যে, প্রধান শিক্ষকের সমস্যা রয়েছে। আমার কাছেও মনে হয়েছে তার (প্রধান শিক্ষকের) বিরুদ্ধে অভিযোগের সত্যতা রয়েছে।’

তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন- এমন প্রশ্নে এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আমি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে বলেছি প্রতিবেদন জমা দিতে। আগামীকাল বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

প্রধান শিক্ষককে বদলির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘বদলি শাস্তি নয়। বদলি হলে অন্য স্কুলে গিয়েও একই কাজ করতে পারেন। এ জন্য তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

যৌন হয়রাণী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়লেও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাইকে বিবেচনায় রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬