মঙ্গলবার, ১২ মে, ২০২৬৩০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

ঢাবি’র ভর্তির আবেদন শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০২১, ২০:১৫

শেয়ার করুনঃ
ঢাবি’র ভর্তির আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

সোমবার (৮ মার্চ) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উদ্বোধনের মাধ্যমে আবেদন কার্যক্রম শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি আবেদন করা যাবে৷ তবে এবারের পরীক্ষায় বিভিন্ন জায়গায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

আরও

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, অন্যান্যবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হতো। বিভিন্ন সময়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকেও ভোগান্তির কথা উঠে আসা। আমাদের মহামান্য রাষ্ট্রপতিও এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। এসব বিষয়কে বিবেচনায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবার বিভাগভিত্তিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

কেন্দ্র পছন্দের বিষয়ে তিনি বলেন, এবার শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের স্থান বেঁচে নিতে পারবে। তবে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের বিভাগীয় শহরকে যাতে শিক্ষার্থীরা কেন্দ্র হিসেবে পছন্দ করে। ভৌগলিক কারণে কখনো নিজের বিভাগের চেয়ে অন্য জায়গা ভাল হয়। সেজন্য আমরা কেন্দ্র পছন্দের সুযোগ রাখছি। 

ঢাবিভর্তি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

তিনি আরও বলেন, অন্যান্যবার শুধুমাত্র নির্দিষ্ট সরকারি ব্যাংকে আবেদন করতে পারলেও এবার শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবে। কোম্পানিগুলোর সাথে আমাদের সমাঝোতা চুক্তি হয়েছে।  

পরীক্ষার সময়ের কথা উল্লেখ করে অধ্যাপক আখতারুজ্জামান জানান, বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে কেন্দ্রে আসতে কিছুটা সময়ক্ষেপন হতে পারে। সেজন্য আমরা ১০টার সময়টি ১১টায় নিয়ে এসেছি। এ ব্যবস্থা শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 

পরীক্ষার নিরাপত্তার বিষয়ে উপাচার্য বলেন, ডিনবৃন্দ ও বিভাগীয় শহরের উপাচার্যদের সাথে সভা হয়েছে। সেখানে তারা এসব বিষয়ে আলোচনা করেছেন। তাদের সহযোগিতায় আমরা ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করবো। এটা প্রথমবার করছি, সামনে অনেকগুলো পথ উন্মোচিত হবে। বিভাগভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো আসন বিন্যাসের দায়িত্ব গ্রহণ করবেন। 

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের অধীনে এবার মোট আসনসংখ্যা ৭ হাজার ১৩৩ টি৷ এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১০ , কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ , ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে৷

রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা অথবা রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। ১ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এই বছরে শিক্ষার্থীরা ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১ এপ্রিল থেকে বিকেল তিনটা থেকে সংশ্লিষ্ট ইউনিট এর পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 

পরীক্ষার কেন্দ্র

শিক্ষার্থীরা তাঁদের পছন্দমত ৮টি বিভাগীয় শহরের যে কোন একটি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবে৷ এক্ষেত্রে শিক্ষার্থী তার সুবিধামত কেন্দ্র পছন্দ করার সুযোগ আছে। তাদের সুবিধামত কেন্দ্র পছন্দ করতে পারবে। তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

আবেদনের যোগ্যতা 

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ 

মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫),‘খ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), ‘গ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ ( আলাদাভাবে ৩.৫), ‘ঘ’ ইউনিটের জন্য মানবিক শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) ও বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫) এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে। 

 

পরীক্ষার সময়সূচি

এবারের ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে ২০২১ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে ২০২১ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২১ বৃহস্পতিবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ২০২১ শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

মানবণ্টন

এবারের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০  নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় পাবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবে। মাধ্যমিক জিপিএ-র উপর ১০ ও উচ্চমাধ্যমিক জিপিএ-র উপর ১০ করে মোট ২০ নাম্বার যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ সংবাদ

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় আবশ্যিক বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিক লিখিত পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ