
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:২২

সরকারি মজুত ও সরবরাহের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পণ্য দুটি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।
