
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার কামান্না দিবস। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হামলায় ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন শহীদ হন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
