
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬

টানা ৯ দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
