
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২১:১৫

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানিয়েছেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসবে।
