
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৩

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
