প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:৫৮

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামে উপজেলা কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।
