
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬

বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের আয়ের প্রায় ২০ শতাংশ মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে ব্যয় করে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট দেয়। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় করব্যবস্থার এমন বৈষম্য উঠে এসেছে।
