
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:২৯

দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় বহুলপ্রত্যাশিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজ আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রায় ৮০০ একর জমির ওপর সরকার-টু-সরকার উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পকে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, এ প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে এবং এক লাখেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
