
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১২:৩২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
